
মোঃ আব্দুর রহমান হেলাল ॥
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা যুব বিভাগের উদ্যোগে যুব প্রতিনিধি সম্মেলন ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় ভোলা জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা যুব বিভাগের সভাপতি অধ্যাপক আমির হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল বিভাগীয় যুব পরিচালক মো. ইয়াসির আরাফাত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা আমির মাস্টার মুহাম্মদ জাকির হোসাইন, নায়েবে আমির বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সেক্রেটারি নিজামুল হক নাঈম এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন। এছাড়া অধ্যক্ষ আব্বাস উদ্দিন, জামাল উদ্দিন, কামাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. ইয়াসির আরাফাত বলেন, দেশের যুবকদের প্রশিক্ষণ ও প্রতিষ্ঠিত করার জন্য সরকারি পর্যায়ে কোটি কোটি টাকা বরাদ্দ হলেও তার যথাযথ সুফল যুবসমাজ পাচ্ছে না। দেশের বিপুলসংখ্যক যুবক বেকার হয়ে পড়েছে। যুবকদের দলীয় ক্যাডার বা কোনো পক্ষের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার না করে দেশের স¤পদ হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, অনিয়ম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল ও দুর্নীতির বিরুদ্ধে যুবকদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। দলীয় কোটার পরিবর্তে মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরির সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
ইয়াসির আরাফাত আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই ধারাবাহিকতায় যুবকদের দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলে আগামীর বাংলাদেশ নির্মাণে তাদের স¤পৃক্ত করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ।
সম্মেলনে বক্তারা বলেন, যুবকরাই দেশের সবচেয়ে বড় শক্তি। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় উন্নয়নে যুগে যুগে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই যুবকদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করে শিক্ষা, দক্ষতা, কর্মসংস্থান ও নৈতিকতার মাধ্যমে দেশের সম্পদে পরিণত করতে হবে।
সম্মেলনে ভোলা জেলার বিভিন্ন এলাকা থেকে যুব বিভাগের প্রতিনিধিরা অংশ নেন।
সম্মেলন শেষে জেলা পরিষদ মিলনায়তন থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাবিল মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও যুব প্রতিনিধি অংশ নেন।
বাংলাদেশ সময়: ১২:৫৫:২৩ ৭০ বার পঠিত