ভোলায় মহিলা পরিষদের মতবিনিময় সভা: নারী অধিকার ও সাম্য প্রতিষ্ঠায় সামাজিক প্রতিরোধের আহ্বান

প্রচ্ছদ » নারী ও শিশু » ভোলায় মহিলা পরিষদের মতবিনিময় সভা: নারী অধিকার ও সাম্য প্রতিষ্ঠায় সামাজিক প্রতিরোধের আহ্বান
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬



---

আল আমিন ॥

বাংলাদেশ মহিলা পরিষদ ভোলা জেলা শাখার উদ্যোগে ‘সাংগঠনিক মাস-২০২৬’ উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সাথে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) জেলা শাখা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদ ভোলা জেলা শাখার সভাপতি হোসনে আরা বেগম চিনুর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ভোলা জেলা সভাপতি ও মহিলা পরিষদের উপদেষ্টা মোবাশ্বের উল্ল্যাহ চৌধুরী।

প্রধান আলোচকের বক্তব্যে মোবাশ্বের উল্ল্যাহ চৌধুরী বলেন, “নারী অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা ও বৈষম্যহীন সমাজ গঠনে সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। বাল্যবিবাহ, যৌতুক, যৌন হয়রানি ও সাইবার অপরাধসহ নারীর প্রতি যেকোনো সহিংসতা রুখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও নাগরিক সংগঠনকে একযোগে কাজ করতে হবে।” তিনি সুশাসন, ন্যায়বিচার ও সমঅধিকার নিশ্চিত করার ওপর জোর দেন।

সভাপতির বক্তব্যে হোসনে আরা বেগম চিনু বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই মহিলা পরিষদ নারী অধিকার রক্ষা ও সামাজিক পরিবর্তনের লক্ষ্যে সংগ্রাম করে যাচ্ছে। সাংগঠনিক মাসের মূল উদ্দেশ্যই হলো সংগঠনের ভিত সুদৃঢ় করা এবং সমাজের সর্বস্তরের মানুষের সাথে কার্যকর সংযোগ তৈরি করা।” তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপিকা জিনাত রেহানা তৃণমূলের বাস্তব সমস্যা চিহ্নিত করার তাগিদ দিয়ে বলেন, “নারী শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বাড়াতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে নারী অধিকার আন্দোলনে সম্পৃক্ত করা এখন সময়ের দাবি।”

সভায় অন্যান্য সম্পাদকম-লী ও নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, পরিবেশ বিষয়ক সম্পাদক মুসরিন আক্তার তিনি বলেন, পরিবেশ সুরক্ষা ও নারীর অধিকারের পারস্পরিক সম্পর্কের কথা উল্লেখ করে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নিরাপদ পানি ও স্যানিটেশনে নারী ও তরুণদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

আন্দোলন সম্পাদক ইশরাত জাহান বন্যা বলেন, নারীর ওপর সব ধরনের বৈষম্য ও নির্যাতন প্রতিরোধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সভায় মহিলা পরিষদের কার্যনির্বাহী কমিটির সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। মুক্ত আলোচনায় বক্তারা বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, আইনি সহায়তার প্রচার এবং স্থানীয় পর্যায়ে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের পক্ষে নিজ নিজ মতামত তুলে ধরেন।

সংগঠন সম্প্রসারণ, নতুন সদস্য সম্পৃক্তকরণ এবং তৃণমূল পর্যায়ে অধিকার আদায়ের আন্দোলনকে বেগবান করার অঙ্গীকাদের মধ্য দিয়ে সভাটি শেষ হয়।

বাংলাদেশ সময়: ১২:৫২:১৬   ৭৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

নারী ও শিশু’র আরও খবর


ভোলায় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের আশ্বাস: মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান
৫০ বছরে শিশু একাডেমি, শিশু অধিকার দিবসে ভোলার সংযুক্তিতে নতুন দীপ্তি
বোরহানউদ্দিনে পিকআপের ধাক্কায় শিশুর মৃত্যু মা-বাবা গুরুতর আহত
দৌলতখানে তিন মাসের অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ
লালমোহনে ধর্ষণের অভিযোগ, সন্তানের পিতৃপরিচয় নিশ্চিত ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন
ধর্ষণচেষ্টা মামলায় মিথ্যা সাক্ষ্য না দেওয়ায় বশারকে হত্যা করা হয়েছে: পুলিশ
ভোলায় মহিলা পরিষদের মতবিনিময় সভা: নারী অধিকার ও সাম্য প্রতিষ্ঠায় সামাজিক প্রতিরোধের আহ্বান
হাসপাতালের শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী, তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম
দৌলতখানে যৌতুকের দাবিতে স্ত্রীকে এসিড নিক্ষেপের অভিযোগ, স্বামী আটক
ভোলায় মহিলা পরিষদের সাংগঠনিক মাসে শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত



আর্কাইভ