
লালমোহন প্রতিনিধি ॥
ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নে বিএনপির উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপির পশ্চিম শাখার উদ্যোগে দালাল বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির পশ্চিম শাখার সভাপতি দেলোয়ার হোসেন নসু মিয়া। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু মহাজন, ইউনিয়ন যুবদলের সভাপতি সোহাগ মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি লিটনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে দেলোয়ার হোসেন নসু মিয়া বলেন, দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে তারা এ কার্যক্রম হাতে নিয়েছেন। ডেক্সগুর বিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই উল্লেখ করে তিনি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এ বিষয়ে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সাধারণ স¤পাদক রুহুল আমিন বাবলু মহাজন বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। প্রত্যেককে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।
ইউনিয়ন যুবদলের সভাপতি সোহাগ মিয়া বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু একটি রাজনৈতিক দলের কর্মসূচি নয়; সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি যুবদলের নেতাকর্মীদের কর্মসূচি বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১২:৫১:০৮ ১০৬ বার পঠিত