কাতারে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত, পরিবারে শোকের মাতম

প্রচ্ছদ » জেলা » কাতারে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত, পরিবারে শোকের মাতম
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬



---

হেলাল উদ্দিন লিটন, তজুমদ্দিন ॥

কাতারে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। মর্মান্তিক এ মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।

নিহত বাংলাদেশির নাম মো. বাবুল (৪৭)। তিনি তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের শিবপুর খাসেরহাট এলাকার বাসিন্দা। জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ১৭ বছর ধরে কাতারে বসবাস করে আসছিলেন।

বৃহ¯পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২ টার দিকে বাবুল তার নিজস্ব গাড়ীতে করে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় কাতারের লুসাইল এলাকায় গেলে তার গাড়ীটি নষ্ট হয়ে যায়। এসময় বাবুল নিজের গাড়ীটি রাস্তার পাশে নিয়ে চেক করতে ছিলেন হঠাৎ এক মিশরী পিছন দিক থেকে তাকে সজোড়ে ধাক্কা মারলে তিনি ঘটনাস্থলে গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় কাতার পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় হামাদ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের লাশ হামাদ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। নিহতের দুই ছেলে এক মেয়ে ও স্ত্রী বাংলাদেশে রয়েছে।

নিহতের মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। স্বজন ও প্রতিবেশীরা জানান, পরিবারের আর্থিক স্বচ্ছলতার আশায় ১৭ বছর আগে বাবুল বিদেশে পাড়ি জমিয়েছিলেন। তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবারটি গভীর সংকটে পড়েছে।

নিহতের স্বজনরা বলেন, হঠাৎ করে তার মৃত্যুর খবর শুনে আমরা ভেঙে পড়েছি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে আমরা অসহায় হয়ে পড়েছি। মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা চাই।

এদিকে নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিহতের মরদেহ দ্রুত দেশে এনে পরিবারের কাছে হস্তান্তর এবং দাফনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ২৩:১৬:৫১   ১৫৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


টোলের নামে ভোলা-চরফ্যাশন মহাসড়কে চাঁদাবাজি, পুলিশের অভিযানের পরও থামেনি
ভোলার মহিষের দুধের টক দই: ২০০ বছরের ঐতিহ্যে স্বাদ ও জীবিকার মেলবন্ধন
বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৫ জন আটক
ভোলা জেলা যুবদলের কমিটি ঘোষণা: ফখরুল সভাপতি, মনির সাধারণ সম্পাদক, আল আমিন সাংগঠনিক
জাতীয় গ্যাস সংকটের মধ্যে ভোলায় নতুন সম্ভাবনা, নর্থ-৩ কূপে মিলেছে গ্যাসের সন্ধান
ভোলা-বরিশাল সেতুসহ ৬ দফা দাবিতে ফের মাঠে ভোলাবাসী, শুরু গণস্বাক্ষর
ভোলায় ২১ লাখ টাকার চোরাই স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১
চরফ্যাশনে তিন ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা, উৎপাদন বন্ধের নির্দেশ
ভোলায় ডায়াবেটিক সমিতির পদযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত
ভোলায় ৭০’র ভয়াল ১২ নভেম্বর স্মরণ সভা ও দোয়া মাহফিল



আর্কাইভ