
আল আমিন ॥
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আসন্ন আসরকে সামনে রেখে দল ঘোষণা করেছে বরিশাল বিভাগ। ঘোষিত এই স্কোয়াডে নেতৃত্বের ভার তুলে দেওয়া হয়েছে ভোলার তরুণ ও উদীয়মান ক্রিকেটার ইফতেখার হোসেন ইফতির কাঁধে। তরুণ ও অভিজ্ঞতার দারুণ সমন্বয়ে গঠিত এই স্কোয়াড নিয়ে এবার মাঠে নামবে বরিশাল বিভাগ। জাতীয় দলের অভিজ্ঞ তানভীর ইসলাম ও তরুণ প্রতিভাবানদের উপস্থিতি দলটিকে করেছে বেশ ভারসাম্যপূর্ণ।
২০২২ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া ইফতেখার হোসেন ইফতি মাত্র চার বছরের মাথায় বরিশাল দলের অধিনায়কত্ব পাওয়ায় ভোলার ক্রীড়াঙ্গনসহ পুরো বরিশাল বিভাগে আনন্দের আমেজ বিরাজ করছে। বয়সে তরুণ হলেও দলকে এগিয়ে নেওয়ার প্রত্যয় তাঁর কণ্ঠে।
তরুণ এই প্রতিভাবান ক্রিকেটারকে দলনেতা নির্বাচিত করে এবার লিগে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে একটি শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বরিশাল বিভাগ।
বরিশাল বিভাগের ১৫ সদস্যের স্কোয়াড রয়েছে, ইফতেখার হোসেন ইফতি (অধিনায়ক), মোজাম্মেল হাসান শাকিল,জাওয়াদ আবরার, মো. রাফসান আল মাহমুদ, মোহাম্মদ সালমান হোসেন ইমন, মো. তানভীর ইসলাম, অভি আহমেদ নোবেল,মঈন খান, তৌহিদুল ইসলাম রাসেল, আবদুল্লাহ শিফাত, হাফিজুর রহমান, মো. শহিদুল ইসলাম, রুয়েল মিয়া, মো. শামসুল ইসলাম অনিক, মইনুল ইসলাম।
বাংলাদেশ সময়: ২৩:১৫:৫৬ ৮৬ বার পঠিত