লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে টিউবওয়েল নির্মাণ শ্রমিক নিহত

প্রচ্ছদ » অপরাধ » লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে টিউবওয়েল নির্মাণ শ্রমিক নিহত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬



 ---

লালমোহন প্রতিনিধি।।

ভোলার লালমোহনে টিউবওয়েল নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুম (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে লালমোহন ইউনিয়নের উত্তর ফুলবাগিচা এলাকার মোল্লা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম দক্ষিণ আইচা থানার উত্তর চরমানিকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার মোশাররফের ছেলে।

সহকর্মী নির্মাণ শ্রমিক সজিব জানান, টিউবওয়েল নির্মাণের সময় বৈদ্যুতিক মোটরে সংযোগ দেওয়ার জন্য তারের কাজ করছিলেন মাসুম। এ সময় হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তারে লিকেজ থাকার কারণে সংযোগ দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মজুমদার বলেন, ঘটনাটি শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:১২   ১১৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


টোলের নামে ভোলা-চরফ্যাশন মহাসড়কে চাঁদাবাজি, পুলিশের অভিযানের পরও থামেনি
বোরহানউদ্দিনে দাঁড়িয়ে থাকা রোলারে সিএনজির ধাক্কা, নিহত ১
লালমোহনে অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
চরফ্যাশনে টমটম থেকে ছিটকে পড়া গাছের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
লালমোহনে ক্ষমতার প্রভাব খাটিয়ে জমি জবরদখলের অভিযোগ
বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৫ জন আটক
ভোলায় অস্বাস্থ্যকর খাবার ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হুশিয়ারি
দুলারহাটে গাঁজাসহ এক নারী গ্রেফতার
ভোলায় টিউবওয়েল স্থাপনকে কেন্দ্র করে মারধর, ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫
সাদ্দামের অস্ত্র দিয়ে নুরউদ্দিনকে ফাঁসানোর অভিযোগ, ডিবির ভূমিকা নিয়ে প্রশ্ন! রাজাপুরে মানববন্ধন



আর্কাইভ