
স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ মহিলা পরিষদ ভোলা জেলা শাখার সাংগঠনিক মাস-২০২৬ উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে সৃজনশীল কর্মসূচির অংশ হিসেবে এক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটায় জেলা শহরের নলিনী দাস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিদ্যালয়ের ২৫জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নারীর অধিকার ও মানবাধিকার, নারী-পুরুষের সমতা, বৈষম্য প্রতিরোধ এবং সমাজে তরুণ প্রজন্মের ভূমিকা শীর্ষক বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপিকা জিনাত রেহানা। তিনি তাঁর বক্তব্যে বলেন, “নারীর অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য নতুন প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল করে গড়ে তোলা প্রয়োজন। নারী-পুরুষের সমতা, সামাজিক ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের ইতিবাচক ভূমিকা রাখতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলিনী দাস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুরুপ কুমার রায়। তিনি নারীর অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, শিক্ষার্থীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি অন্যের অধিকার ও মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

বাংলাদেশ মহিলা পরিষদ ভোলা জেলা শাখার পরিবেশ বিষয়ক সম্পাদক ও প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মুসরিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শিলা সাহা, প্রদীপ কুমার দে, দুলাল চন্দ্র রায়, বিনা মিত্র, মানসী রায়, বিধান চন্দ্র, হাসান মাহমুদ ও মোঃ নাজমুল। শিক্ষকম-লী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা, মানবিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ব ও সচেতন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া আরও দুইজন শিক্ষার্থীকে উৎসাহিত করতে সান্ত¡না পুরস্কার হিসেবে বই উপহার দেওয়া হয়।
সংগঠনটির নেতৃবৃন্দ জানান, এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নারীর অধিকার ও মানবিক মূল্যবোধ চর্চার পাশাপাশি তাদের আত্মবিশ্বাস ও বক্তব্য প্রদানের দক্ষতা বৃদ্ধি পাবে।
বাংলাদেশ সময়: ০:৪৪:১৬ ১২৬ বার পঠিত