ভোলায় ১ম কমিউনিটি পুলিশিং অনূর্ধ্ব-২০ কাবাডি চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রচ্ছদ » খেলা » ভোলায় ১ম কমিউনিটি পুলিশিং অনূর্ধ্ব-২০ কাবাডি চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬



---

আদিল হোসেন তপু ॥

মাদকদ্রব্য ত্যাগ ও কিশোর গ্যাং নির্মূলের মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ার প্রত্যয় নিয়ে ভোলায় জেলা পর্যায়ে “১ম কমিউনিটি পুলিশ অনূর্ধ্ব-২০ কাবাডি চ্যা¤িপয়ানশিপ টুর্মামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে ভোলা পুলিশ লাইন্স মাঠে কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্মামেন্টের ফাইনাল খেলায় নারী ও পুরুষে যৌথ চ্যাম্পিয়ান হয়েছে ভোলা সদর মডেল থানা। টানটান উত্তোজোনা পূর্ন ফাইনালে ভোলা সদর নারী দল ২৬ পয়েন্ট ব্যবধানে বোরহানউদ্দিন থানা দলকে পরাজিত করেন। ভোলা সদর মডেল থানা নারী দল এর পয়েন্ট ৪৩ আর বোরহানউদ্দিন থানা নারী দলের পয়েন্ট ১৭। একই চিত্র পুরুষ দলেল সেখানে টানটান উত্তেজনা পূর্নর মধ্যে মাত্র ৬ পয়েন্ট ব্যবধানে হেরেছে বোরহানউদ্দিন থানা। ভোলা সদর মডেল থানার পয়েন্ট হচ্ছে ৪১ আর বোরহানউদ্দিন থানার পয়েন্ট হচ্ছে ৩৫। ভোলা জেলা পুলিশ এর আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় টুর্নামেন্ট জেলার ৭ উপজেলা থানার কমিউনিটি পুলিশিং অনূর্ধ্ব-২০ নারী ও পুরুষ কাবাডি দল অংশ নেয়। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন ভোলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)।

এসময় তিনি বলেন, মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি সুস্থ্য সবল জীবন গড়ার জন্য তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে স¤পৃক্ত করা, তাদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করার লক্ষ্যে নীলফামারী কমিউনিটি পুলিশিং কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলার এলাকার মেধাবী, উদ্যমী ও সম্ভাবনাময় অনূর্ধ্ব-২০ খেলোয়াড়দের বাছাই করে দল গঠন করা হয়। পরবর্তীতে তাদের দিয়ে বিভাগীয় পর্যায়ে দলে অংশ নিবেন। তরুণদের খেলা ধুলায় আগ্রহী করে গড়ে তুলতে বাংলাদেশ পুলিশ এর এই আয়োজন।

---

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহান সরকার, পিপিএমঅতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আহসানুজ্জামান, ভোলা জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, ভোলা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীর সোপান, বিএনপির কার্যনিবাহী কমিটির সদস্য ও ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, ভোলা প্রেস ক্লাব সভাপতি এডভোকেট নজরুল হক অনু, অমৃতালোকের সম্পাদক আহাদ চৌধুরী তুহিন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মুনতাসীর আলম রবিন চৌধুরী, নারী নেত্রী অধ্যক্ষ খালেদা খানম। পুরো ফাইনাল খেলা জুরে ধারা বর্ণনায় ছিলেন তালহা তালুকদার বাঁধন ও সজিব তালুকদার।

বাংলাদেশ সময়: ১:১৭:০৩   ২১৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভোলায় হ্যান্ডবল প্রতিযোগিতার সমাপনী ও মাসব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন
‎ভোলা সুইমিং পুলে চল্লিশ সাঁতারুর মাসব্যাপী প্রশিক্ষণের সনদ বিতরণ
ভোলায় ২৪ হাজার ৬ শ’ কেজি সার জব্দ, আটক ৮
নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন: খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি হাফিজ ইব্রাহিমের
ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে ২৫ বছরের পথচলায় ভোলার বাঁধন
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন
ভোলায় শিশু-কিশোরদের সাঁতার প্রশিক্ষণ শুরু, অংশ নেবে ৪০ শিক্ষার্থী
তজুমদ্দিনে স্পীকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন
ভোলায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের জেলা কার্যালয় উদ্বোধন
আজ ভোলায় আসবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক



আর্কাইভ