তজুমদ্দিনের চর মোজাম্মেল থেকে ৩ ডাকাত কে আটক করেছে কোস্ট গার্ড

প্রচ্ছদ » অপরাধ » তজুমদ্দিনের চর মোজাম্মেল থেকে ৩ ডাকাত কে আটক করেছে কোস্ট গার্ড
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬



---

স্টাফ রিপোর্টার।।

ভোলার তজুমদ্দিনের চর মোজাম্মেল কোস্ট গার্ডের বিশেষ অভিযানে চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র, কার্তুজ, দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম সহ তিন জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার ২১ সেপ্টেম্বর ভোরে কোস্ট গার্ডের একটি টিম এই অভিযান পরিচালনা করে ৩ জন কে আটক করে। এরা হলেন চর মোজাম্মেল শাহাজাহান বাহিনীর সদস্য আলমগীর, আব্বাস মাঝি,আলমগীর মাঝি।

তারা দীর্ঘদিন ধরে ডাকাতি, চাঁদবাজী সহ নানা অপরাধ সংগঠিত করে আসছিলো। কোস্ট গার্ড জানায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে যে, তজুমদ্দিন উপজেলা চর মোজাম্মেল চরে একদল ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে সোমাবার ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

অভিযান চলাকালে ডাকাতদের আস্তানায় তল্লাশি চালিয়ে দুইটি দেশিয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা কার্তুজ, দুই রাউন্ড ফাঁকা কার্তুজ, চারটি দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত জিনিস পত্র জব্দ করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়।

কোস্ট গার্ডের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভোলার বিভিন্ন চরাঞ্চলে ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন,দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

বাংলাদেশ সময়: ১৪:১২:০০   ১৫৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


টোলের নামে ভোলা-চরফ্যাশন মহাসড়কে চাঁদাবাজি, পুলিশের অভিযানের পরও থামেনি
বোরহানউদ্দিনে দাঁড়িয়ে থাকা রোলারে সিএনজির ধাক্কা, নিহত ১
লালমোহনে অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
চরফ্যাশনে টমটম থেকে ছিটকে পড়া গাছের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
লালমোহনে ক্ষমতার প্রভাব খাটিয়ে জমি জবরদখলের অভিযোগ
বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৫ জন আটক
ভোলায় অস্বাস্থ্যকর খাবার ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হুশিয়ারি
দুলারহাটে গাঁজাসহ এক নারী গ্রেফতার
ভোলায় টিউবওয়েল স্থাপনকে কেন্দ্র করে মারধর, ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫
সাদ্দামের অস্ত্র দিয়ে নুরউদ্দিনকে ফাঁসানোর অভিযোগ, ডিবির ভূমিকা নিয়ে প্রশ্ন! রাজাপুরে মানববন্ধন



আর্কাইভ