দৌলতখানে মাদক সাপ্লাইয়ের অভিযোগে ‘পিচ্চি সজিব’ গ্রেপ্তার

প্রচ্ছদ » অপরাধ » দৌলতখানে মাদক সাপ্লাইয়ের অভিযোগে ‘পিচ্চি সজিব’ গ্রেপ্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬



---

স্টাফ রিপোর্টার।।

ভোলার দৌলতখানে মাদকবিরোধী বিশেষ অভিযানে ‘পিচ্চি সজিব’ ওরফে সজিব সর্দার (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি দৌলতখানের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে দৌলতখান দক্ষিণ মাতা মাছবাজারের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সজিব দৌলতখান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল ইসলাম সর্দারের ছেলে।

দৌলতখান থানার (এসএসআই) রাজিব জানান, আটকের পর সজিবের ডোপ টেস্ট করা হলে তিনি মাদকসেবী হিসেবে শনাক্ত হন। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তিনি আরও জানান, ‘পিচ্চি সজিব’ দীর্ঘদিন ধরে দৌলতখানের বিভিন্ন পয়েন্টে মাদক সরবরাহ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিষয়ে পুলিশের কাছে তথ্য ছিল বলেও জানানো হয়।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, “আটক সজিব দৌলতখানের পরিচিত মাদক কারবারি। তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১১:২৪:৪১   ১০৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


এনসিপিতে যুক্ত হয়ে শোকজের মুখে প্রাণিসম্পদ কর্মকর্তা
ভোলায় মা ইলিশ রক্ষায় কঠোর প্রশাসন: ৮ জেলের কারাদন্ড, লাখ লাখ মিটার জাল জব্দ
মনপুরায় শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম
দৌলতখানে মটরসাইকেল, অস্ত্র, নগদ টাকাসহ রাজিব গ্রেফতার
রাজাপুরে সরঞ্জাম ও নগদ টাকাসহ ৫ জুয়াড়ি আটক
সরকারি চাকরিতে থেকেই এনসিপির কমিটিতে পদ!
ইলিশায় চুরি, মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
ভোলায় ইলিশ নিষেধাজ্ঞার প্রথমদিনে আটক-৪, বিটুল পরিমান জাল জব্দ
বোরহানউদ্দিনে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, নীতিমালা অনুসরণের প্রশ্ন
লালমোহনে দলিল লেখকের মরদেহ উদ্ধার



আর্কাইভ