লালমোহনে বকেয়া টাকার জের ধরে দুই মহিষ ও বাছুর নিয়ে যাওয়ার অভিযোগ

প্রচ্ছদ » অপরাধ » লালমোহনে বকেয়া টাকার জের ধরে দুই মহিষ ও বাছুর নিয়ে যাওয়ার অভিযোগ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬



---

লালমোহন প্রতিনিধি।।

ভোলার লালমোহনে বকেয়া টাকা পরিশোধ না করায় দুইটি মহিষ ও একটি বাছুর নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ন্যায়বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে লালমোহন থানায় লিখিত অভিযোগ করেছেন মো. আনোয়ার হোসেন রাড়ি নামে এক মহিষ ব্যবসায়ী।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা হলেন মো. রফিকুল ইসলাম নছু (৫০), মো. রাকিব নছু (২৬) ও মো. পলাশ বেপারী (৪৫)। তাঁদের ঠিকানা লালমোহন ও পটুয়াখালীর বিভিন্ন এলাকায় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে ভুক্তভোগী মো. আনোয়ার হোসেন রাড়ি উল্লেখ করেন, তিনি মহিষের ব্যবসা করেন। গত ১৪ সেপ্টেম্বর কালাইয়া হাট থেকে অভিযুক্তদের কাছ থেকে দুটি মহিষ ক্রয় করেন। মহিষ দুটির মূল্য নির্ধারণ করা হয় ১ লাখ ৮০ হাজার টাকা। এর মধ্যে তিনি ১ লাখ ১০ হাজার টাকা পরিশোধ করেন এবং বাকি ৭০ হাজার টাকা পাওনা থাকে। পরবর্তী সময়ে বকেয়া টাকা পরিশোধের কথা থাকলেও অভিযুক্তরা টাকা পরিশোধ করেননি। পরে গত ১৯ অভিযুক্তরা তাঁর বাড়ির কাছে এসে জোরপূর্বক মহিষ নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, মহিষের সঙ্গে থাকা বাছুরটি অসুস্থ হয়ে পড়েছে। এতে মহিষ ও বাছুরের ক্ষতিসহ মোট ২ লাখ ২৩ হাজার টাকা আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন অভিযোগকারী। তিনি বাছুরের বাজারমূল্য এবং মায়ের দুধের ক্ষতির বিষয়টিও অভিযোগপত্রে উল্লেখ করেছেন।

মো. আনোয়ার হোসেন রাড়ি আরও জানান, অভিযুক্তদের কর্মকাণ্ডে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি লালমোহন থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করলে মুঠোফোনটি বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, ঘটনা সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১১:২০:২২   ১১১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


টোলের নামে ভোলা-চরফ্যাশন মহাসড়কে চাঁদাবাজি, পুলিশের অভিযানের পরও থামেনি
বোরহানউদ্দিনে দাঁড়িয়ে থাকা রোলারে সিএনজির ধাক্কা, নিহত ১
লালমোহনে অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
চরফ্যাশনে টমটম থেকে ছিটকে পড়া গাছের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
লালমোহনে ক্ষমতার প্রভাব খাটিয়ে জমি জবরদখলের অভিযোগ
বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৫ জন আটক
ভোলায় অস্বাস্থ্যকর খাবার ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হুশিয়ারি
দুলারহাটে গাঁজাসহ এক নারী গ্রেফতার
ভোলায় টিউবওয়েল স্থাপনকে কেন্দ্র করে মারধর, ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫
সাদ্দামের অস্ত্র দিয়ে নুরউদ্দিনকে ফাঁসানোর অভিযোগ, ডিবির ভূমিকা নিয়ে প্রশ্ন! রাজাপুরে মানববন্ধন



আর্কাইভ