দৌলতখানে মমতাজ বেগম হত্যা: ঘটনাস্থল পরিদর্শনে ভোলা জেলার পুলিশ সুপার, দ্রুত বিচারের আশ্বাস

প্রচ্ছদ » অপরাধ » দৌলতখানে মমতাজ বেগম হত্যা: ঘটনাস্থল পরিদর্শনে ভোলা জেলার পুলিশ সুপার, দ্রুত বিচারের আশ্বাস
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬



---

দৌলতখান প্রতিনিধি ॥

ভোলা জেলার দৌলতখান থানার চাঞ্চল্যকর ও আলোচিত মমতাজ বেগম হত্যা মামলার তদন্ত কার্যক্রম সরেজমিনে তদারকি করতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

পরিদর্শনকালে পুলিশ সুপার ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেন। একই সাথে তিনি মামলার বর্তমান অগ্রগতি ও ঘটনার পেছনের বিস্তারিত তথ্য তদন্তকারী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে সংগ্রহ করেন।

ঘটনা তদন্তের পাশাপাশি পুলিশ সুপার নিহত মমতাজ বেগমের শোকার্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। তিনি পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোকসন্তপ্ত পরিবারকে আশ্বস্ত করে পুলিশ সুপার বলেন, “এই হত্যাকান্ডের পেছনে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মামলার একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

পরবর্তীতে তদন্ত কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত বৈঠকে তিনি মামলাটি সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও গুরুত্বের সাথে পরিচালনার নির্দেশ দেন। ঘটনার প্রকৃত রহস্য উ™ঘাটনসহ পলাতক আসামিদের অনতিবিলম্বে গ্রেফতার করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি কর্মকর্তাদের কঠোর দিকনির্দেশনা প্রদান করেন।

উক্ত পরিদর্শনকালে পুলিশ সুপারের সাথে আরও উপস্থিত ছিলেন ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব আহসানুজ্জামান, পিপিএম এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ সময়: ০:৪৪:৫১   ৮৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


এনসিপিতে যুক্ত হয়ে শোকজের মুখে প্রাণিসম্পদ কর্মকর্তা
ভোলায় মা ইলিশ রক্ষায় কঠোর প্রশাসন: ৮ জেলের কারাদন্ড, লাখ লাখ মিটার জাল জব্দ
মনপুরায় শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম
দৌলতখানে মটরসাইকেল, অস্ত্র, নগদ টাকাসহ রাজিব গ্রেফতার
রাজাপুরে সরঞ্জাম ও নগদ টাকাসহ ৫ জুয়াড়ি আটক
সরকারি চাকরিতে থেকেই এনসিপির কমিটিতে পদ!
ইলিশায় চুরি, মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
ভোলায় ইলিশ নিষেধাজ্ঞার প্রথমদিনে আটক-৪, বিটুল পরিমান জাল জব্দ
বোরহানউদ্দিনে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, নীতিমালা অনুসরণের প্রশ্ন
লালমোহনে দলিল লেখকের মরদেহ উদ্ধার



আর্কাইভ