ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা বোরহানউদ্দিন উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা বোরহানউদ্দিন উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬



 ---

স্টাফ রিপোর্টার।।

উক্ত সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মমতাজী সাহেব বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশ প্রশাসন বিভিন্নভাগে অন্তর্বর্তীকালীন সরকারকে অসহযোগিতা করেছে। আমরা মনে করছিলাম নির্বাচিত একটি সরকার আসলে হয়তো আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা উন্নত হবে। কিন্তু, স্বরাষ্ট্রমন্ত্রী নিজ দায়িত্ব পালনের চেয়ে অন্য মন্ত্রণালয়ের কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকেন।যার দরুন সারা বাংলাদেশে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। বিশেষ করে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন রাজধানীবাসী। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বোরহানউদ্দিন উপজেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

জেলা সভাপতি আরও বলেন, প্রতিদিন দেশের বিভিন্ন জায়গায় লাশ উদ্ধার হচ্ছে; ছোট ছোট শিশু কিশোর নিখোঁজ হচ্ছে, অচেতন করে সর্বস্ব কেড়ে নিচ্ছে ছিনতাইকারী চক্রের লোকেরা।শত শত দুর্ঘটনার পরও প্রশাসনের লোকজন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। জীবিকার অন্বেষনে রাজধানীতে এসে সর্বস্ব হারানোর শোকের বদলা কি সরকার দিতে পারবে?

বিশেষ অতিথির বক্তব্যে জেলার সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে নির্বাচনী ইশতেহার আর বর্তমান কার্যক্রমে বড় ধরনের পার্থক্য লক্ষ্য করছি।জুলাই সনদের শতভাগ বাস্তবায়নের কথা বলে জনগণকে ধোঁকা দিয়ে ক্ষমতায় এসেছে। এসব ধোঁকাবাজি সরকারের ভাবমূর্তি এবং মসনদের জন্য হুমকি।এখনো সময় আছে জনগণের কাছে দেয়া ওয়াদা পালনে সচেষ্ট হোন।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলার জয়েন্ট সেক্রেটারি মুফতি আব্দুল মোমেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা শরিফ বিন রফিক সহ থানা ও ইউনিয়নের নেতৃবৃন্দ। সম্মেলনের শেষে জেলা সভাপতি ২০২৬ ও ২৭ ইং সেশনের নতুন কমিটি ঘোষণা করেন

সভাপতি, মাওলানা ইসমাইল হোসেন গাজী, সেক্রেটারী, মুফতি হোসাইন মাহমুদ।

বাংলাদেশ সময়: ১২:০৩:৩৩   ১৫৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


টোলের নামে ভোলা-চরফ্যাশন মহাসড়কে চাঁদাবাজি, পুলিশের অভিযানের পরও থামেনি
বোরহানউদ্দিনে দাঁড়িয়ে থাকা রোলারে সিএনজির ধাক্কা, নিহত ১
বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৫ জন আটক
বোরহানউদ্দিনে ১৫৬ বিদ্যালয়ের ১০০টিতে নেই নিয়মিত প্রধান শিক্ষক
বোরহানউদ্দিনে ‘মিথ্যা’ মামলায় মেয়র প্রার্থী আকবরের জামিন
জয়নাল আবেদীন ক্যাডেট মাদরাসায় হাফেজদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা
ছেলের লাশের পাশে শুয়ে সারারাত মায়ের পাহারা, এমন দৃশ্যে আবেগাপ্লুত স্থানীয়রা
বোরহানউদ্দিনে বিএনপির মোটরসাইকেল মহড়া, নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রকাশ্যে মিছিলের চ্যালেঞ্জ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বোরহানউদ্দিনে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান
নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন: খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি হাফিজ ইব্রাহিমের



আর্কাইভ