মনপুরায় নানান আয়োজনে নজরুল শতবর্ষ উৎযাপন

প্রচ্ছদ » মনপুরা » মনপুরায় নানান আয়োজনে নজরুল শতবর্ষ উৎযাপন
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, একক অভিনয় ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকাল ১০টায় দিনব্যাপি উপজেলা পরিষদের হলরুমে নজরুল শতবর্ষ উপলক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই সময় বিভিন্ন বয়সী প্রতিযোগীরা অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা তুলে ধরেন।

প্রতিযোগিতা অনুষ্ঠানটি উদ্বোধন ও বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান সালমান হাবিব।

তিনি জানান, নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, মানবতাবাদ, দেশপ্রেম ও সৃষ্টিশীলতার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উপজেলা পরিষদ হলরুমে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান তাওহীদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা গিয়াস উদ্দিন তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, মনপুরা শিল্প একাডেমির শিক্ষক জুরান চন্দ্র মজুমদার ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:০৩   ১০১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

মনপুরা’র আরও খবর


মনপুরায় শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম
মনপুরায় দুই ফিশিং ট্রলারসহ ৪ জেলে আটক, ৬০ হাজার টাকা জরিমানা
মনপুরায় ইউপি মেম্বারকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার-২
মনপুরায় ইউপি মেম্বারকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিল দুর্বৃত্তরা
মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
মনপুরায় বিআরডিবি সভাপতি পদে নির্বাচিত যুবদল নেতা শেখ ফরিদ
মনপুরায় ১০০ পিচ ইয়াবাসহ দুই যুবক আটক
হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে: মনপুরায় ৬ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ
মনপুরার আলোচিত ধর্ষণ মামলা ঘিরে নতুন বিতর্ক পরিকল্পিত মামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি; আদালতের রায়ের অপেক্ষায় দুই পক্ষ
মনপুরায় ইয়াবা সেবনের সময় দুই যুবক আটক



আর্কাইভ