ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬



---

আজকের ভোলা রিপোর্ট ॥

শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, তথ্য বিশ্লেষণ ও মত প্রকাশের দক্ষতা বাড়াতে ভোলায় উপজেলা পর্যায়ে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ পুলিশ লাইন রোডে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় ইওএল আসা প্রকল্পের আওতায় ডিবেট ক্লাবের উদ্যোগে এবং জিজেইউএসের বাস্তবায়নে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

‘নারীর সমঅধিকার প্রতিষ্ঠায় আইনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি কার্যকর’-এ বিষয়ে দুটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিতর্কে অংশ নেয়। প্রতিযোগিতায় ধনিয়া ইলিয়াস মিয়া মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী এবং অ্যাডভোকেট ইউনুছ মিয়া মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন বিপক্ষ দলের দলনেতা ফাইজা আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করেন জিজেইউএসের পরিচালক হুমায়ুন কবীর। উপস্থিত ছিলেন উপপরিচালক গোপাল চন্দ্র শীল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার আলমগীর হোসেন।

মডারেটরের দায়িত্ব পালন করেন টেকনিক্যাল অফিসার তাজুল ইসলাম। বিচারক ছিলেন টেকনিক্যাল অফিসার এস এম সাকিবুল ইসলাম, ডা. আবদুর রহিম ও এনভায়রনমেন্ট অফিসার মো. মোরসালিন।

আলোচনা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকেরা বলেন, বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তি উপস্থাপন, তথ্য বিশ্লেষণ, সমালোচনামূলক চিন্তা ও আত্মবিশ্বাসের সঙ্গে মত প্রকাশের দক্ষতা বিকশিত হয়। এ লক্ষ্যেই শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত এ ধরনের কার্যক্রম আয়োজন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩:২৩:৫৮   ১০৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলার বাপ্তায় ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ চুরি: সাড়ে ৩ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
ভোলায় বিএনপির নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে চলছে দ্বিতীয় ধাপে ফ্রি মেডিকেল ক্যাম্প
ভোলায় পুলিশের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত
৭ নভেম্বর উপলক্ষে ভোলায় ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল
মেঘনায় ধরা পড়ল ১৭ কেজির কাতল, দাম উঠল ১৭ হাজার ৫০০ টাকা
আন্তর্জাতিক কৃষিপ্রযুক্তি মেলার পর্দা নামল সক্রিয় অংশগ্রহণে জিজেইউএস
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলায় মুক্তিযোদ্ধা সংসদের আলোচনা সভা অনুষ্ঠিত
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী
২০ লাখ মানুষের জন্য ২৫০ শয্যার হাসপাতাল, নেই আইসিইউ-ভেন্টিলেটর



আর্কাইভ