তজুমদ্দিনে শালিসের রায়কে কেন্দ্র করে আলেমের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রচ্ছদ » অপরাধ » তজুমদ্দিনে শালিসের রায়কে কেন্দ্র করে আলেমের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার তজুমদ্দিনে জমিজমা সংক্রান্ত শালিসের নিরপেক্ষ রায় মেনে না নিয়ে আলেমর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, মানহানি এবং তার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) ভোলার একটি পত্রিকা অফিসে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আলেম মাওলানা মো. মিজানুর রহমান। সংবাদ সম্মেলনে তিনি তার ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাওলানা মিজানুর রহমান বলেন, “স্থানীয় মো. মজিরউদ্দিন হাওলাদারের সাথে তার ভাই মোস্তাফিজুর রহমান হাওলাদারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। উক্ত বিষয়টি মিমাংসার জন্য আমরা একটি শালিসি বৈঠকের মাধ্যমে নিরপেক্ষ সমাধান করে দেই। শালিসের রায় মজিরউদ্দিনের পক্ষে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে মোস্তাফিজুর রহমান, তার স্ত্রী পারভীন বেগম, আয়শা বেগম ও মঞ্জু গং আমার ওপর চড়াও হয়। তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এক পর্যায়ে আমাকে এলোপাথাড়ি মারধর করে।” স্থানীয় লোকজন আমার ডাক-চিৎকারে এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। এই হামলার ঘটনায় তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে (অভিযোগ নং-৪৪৬)।

মাওলানা মিজানুর রহমান আরও অভিযোগ করে বলেন, নিজেরা হামলা চালিয়ে উল্টো ঘটনা ধামাচাপা দিতে মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী পারভীন বেগম সাজানো নাটক তৈরি করেছেন। তারা নিজেদের ঘরবাড়ি ভাঙচুর করে আমার ওপর দায় চাপায় এবং স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটের মিথ্যা অপপ্রচার চালায়।

তিনি বলেন, “আমি একজন আলেম, ইসলামিক ফাউন্ডেশনে ছোট একটা চাকুরী করি। অথচ তারা সাংবাদিকদের বিভ্রান্ত ও মিথ্যা তথ্য সরবরাহ করে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করিয়েছে, যা আমার জন্য চরম মানহানিকর। মূলত আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এ অপচেষ্টা চালানো হচ্ছে।”

সংবাদ সম্মেলন তিনি প্রশাসনের নিকট ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৩:১৯:৫১   ১২০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলার বাপ্তায় ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ চুরি: সাড়ে ৩ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসা স্বামীর, স্বামী-স্ত্রী আটক
তজুমদ্দিনে মাদ্রাসার ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
ভোলায় স্বামী-স্ত্রীসহ চারজনকে পিটিয়ে গুরুতর আহত
বোরহানউদ্দিনে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩
দৌলতখানে সরকারি রাস্তা দখল করে বিএনপি নেত্রীর গাছ রোপণ, দুর্ভোগে ৪০ পরিবার
চরফ্যাশনের দুলারহাট ট্রলিং বোটসহ ১৪ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড
মনপুরায় স্বামী পরিত্যক্ত নারীকে মারধরের অভিযোগে যুবদল নেতা আটক
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে বেকারিকে জরিমানা
ভোলায় পাচারের সন্দেহে ২৯০ বস্তা সার আটক, গোডাউন সিলগালা



আর্কাইভ