মনপুরায় জানাযা ও মৃত্যুর পর খাওয়ানো টাকা জমিয়ে মারা গেলেন ভারসাম্যহীন এক ভিক্ষুক

প্রচ্ছদ » মনপুরা » মনপুরায় জানাযা ও মৃত্যুর পর খাওয়ানো টাকা জমিয়ে মারা গেলেন ভারসাম্যহীন এক ভিক্ষুক
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬



---

আবদুল্লাহ জুয়েল, মনপুরা ॥

ভোলার মনপুরায় নিজের জানাযা ও মৃত্যুর পর মানুষকে খাওয়ানোর জন্য একটু একটু করে টাকা জমিয়ে রাখতেন সত্তোর উর্ধ্ব এক ভারসাম্যহীন ভিক্ষুক। স্থানীয়রা কাছে তিনি মপুর বাপ নামে পরিচিত হলেও প্রকৃত নাম ওয়াহাব পাটোয়ারী।

মৃত্যুর পর দাফনের খরচের কারণে জানাযা ও দাফন না হওয়ার আশংকা থেকে এই কাজ করতেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদারের কাছে ভিক্ষার টাকা-পয়সা জমা রাখতেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর রাত ৪টায় ভারসাম্যহীন ভিক্ষুক ওয়াহাব পাটোয়ারী উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নে কবির বাজারে নিজের মেয়ের বাড়িতে মৃত্যুবরণ করে।

পরে শুক্রবার জুম্মা নামাজের আগে তার জমানো টাকায় দিয়ে দাফনের কাপড় কিনে বিচ্ছিন্ন কলাতলীত ইউনিয়নের মনির বাজার জামে মসজিদে জানাযা শেষে দাফন করে স্থানীয়রা।

ভারসাম্যহীন ভিক্ষুক সত্তর উর্ধ্ব ওয়াহাব পাটোয়ারী ওরপে মফুর বাপ উপজেলার মনপুরা ইউনিয়নের আন্দিরপাড় গ্রামের বাসিন্দা।

জানা যায়, ভারসাম্যহীন ভিক্ষুক ওয়াহাব পাটোয়ারী সারাদিন বাজারে বাজারে ঘুরে ভিক্ষা করতেন। ভিক্ষা করে যা টাকা-পয়সা পেতেন তা পুঁটলি (পলিথিন মোড়ানো) করে রাখতেন। পরে রাতে সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদারের কাছে ওই টাকা-পয়সা আমানত রাখতেন। মৃত্যুর দিন ভারসাম্যহীন ভিক্ষুক রাতে মেয়ের বাড়িতে যান। সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

ভিক্ষুকের মৃত্যুর পর চেয়ারম্যানের কাছে আমানত রাখা গচ্ছিত টাকা-পয়সার পুঁটলি গণনা করে ৮ হাজার নয়শত পঁচাশি টাকা পাওয়া যায়। তখন আলাউদ্দিন চেয়ারম্যান ব্যক্তিগত ৫ হাজার টাকা, সাবেক যুবদল সভাপতি রাজিব চৌধুরী ৫ হাজার টাকা ও ব্যবসায়ী শাহীন দুই হাজার টাকা তুলে দেন ওই ভিক্ষুকের আতœীয়দের কাছে।

স্থানীয়রা জানান, ওয়াহাব পাটোয়ারী মাথা সমস্যার পর থেকে পরিবারের সাথে থাকতেন না। পথে-বাজারে ভিক্ষা করতেন। পথে-ঘাটে ঘুমাতেন। পরিবার ও আতœীস্বজনদের কাছে যেতেন না। ভিক্ষে করা টাকা সাবেক চেয়ারম্যানের কাছে রাখতেন। মৃত্যুরপর সাবেক চেয়ারম্যান ভিক্ষুকের জমানো টাকা ফেরত দিয়ে অনন্য নিদর্শন স্থাপন করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

এই ব্যাপারে সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাজিব চৌধুরী জানান, হৃদয়বিদারক ঘটনা। নিজের দাফনের টাকা নিজে জমিয়ে রেখেছেন। ওয়াহাব পাটোয়ারী (ভিক্ষুক) দাদা’র ওছিয়ত মতে সবকিছু করা হবে। স্থানীয়রা সবাইমিলে আয়োজন করে খাওয়ানো হবে।

বাংলাদেশ সময়: ২:১০:১৮   ৬৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

মনপুরা’র আরও খবর


মনপুরায় শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম
মনপুরায় দুই ফিশিং ট্রলারসহ ৪ জেলে আটক, ৬০ হাজার টাকা জরিমানা
মনপুরায় ইউপি মেম্বারকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার-২
মনপুরায় ইউপি মেম্বারকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিল দুর্বৃত্তরা
মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
মনপুরায় বিআরডিবি সভাপতি পদে নির্বাচিত যুবদল নেতা শেখ ফরিদ
মনপুরায় ১০০ পিচ ইয়াবাসহ দুই যুবক আটক
হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে: মনপুরায় ৬ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ
মনপুরার আলোচিত ধর্ষণ মামলা ঘিরে নতুন বিতর্ক পরিকল্পিত মামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি; আদালতের রায়ের অপেক্ষায় দুই পক্ষ
মনপুরায় ইয়াবা সেবনের সময় দুই যুবক আটক



আর্কাইভ