জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ

প্রচ্ছদ » অপরাধ » জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে মিথ্যা মামলা, চাঁদা দাবি ও হয়রানির অভিযোগ উঠেছে চরসামাইয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মোতাহারছিনের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দাবি করা চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সর্বশেষ একটি মামলায় পরিবারের এক নারী ও তার ছেলেকে পুলিশ থানায় নিয়ে গেছে। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে চরসামাইয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের চরসিফলি গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বিল্লাল সরদার অভিযোগ করে বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে তার সৎ ভাই মোতাহারছিনের সঙ্গে বিরোধ চলছে। ৫ আগস্টের পর তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত-এমন অভিযোগ তুলে বিভিন্ন সময় তার কাছ থেকে ৩০ হাজার ও ১৫ হাজার টাকা নেওয়া হয়েছে। কয়েক দিন আগে আবারও তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। টাকা দিতে রাজি না হওয়ায় তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বিল্লাল সরদারের দাবি, বিভিন্ন সময় তার পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। তার অভিযোগ, মোতাহারছিনের নিজের কোনো জমি নেই বললেই চলে; জমি বিক্রি করে দেওয়ার পরও তার মেয়েকে দিয়ে মামলা করিয়ে তার দোকানঘর দখল করে নেওয়া হয়েছে। এতে তার ব্যবসা বন্ধ হয়ে জীবিকা নির্বাহে সংকট তৈরি হয়েছে। তিনি বলেন, ‘চাঁদা দিতে রাজি না হওয়ায় আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি এই হয়রানি ও মামলার হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের সহযোগিতা চাই।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোতাহারছিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, থানায় অভিযোগ থাকায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং নিরপরাধ কেউ হয়রানির শিকার হলে তা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

বাংলাদেশ সময়: ২:০৯:১১   ৯২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


এনসিপিতে যুক্ত হয়ে শোকজের মুখে প্রাণিসম্পদ কর্মকর্তা
ভোলায় মা ইলিশ রক্ষায় কঠোর প্রশাসন: ৮ জেলের কারাদন্ড, লাখ লাখ মিটার জাল জব্দ
মনপুরায় শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম
দৌলতখানে মটরসাইকেল, অস্ত্র, নগদ টাকাসহ রাজিব গ্রেফতার
রাজাপুরে সরঞ্জাম ও নগদ টাকাসহ ৫ জুয়াড়ি আটক
সরকারি চাকরিতে থেকেই এনসিপির কমিটিতে পদ!
ইলিশায় চুরি, মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
ভোলায় ইলিশ নিষেধাজ্ঞার প্রথমদিনে আটক-৪, বিটুল পরিমান জাল জব্দ
বোরহানউদ্দিনে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, নীতিমালা অনুসরণের প্রশ্ন
লালমোহনে দলিল লেখকের মরদেহ উদ্ধার



আর্কাইভ