
বিশেষ প্রতিনিধি ॥
ভোলায় অপরাধ দমন ও মাদক নির্মূলে জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে ৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক এক কুখ্যাত ডাকাত এবং বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে ভোলা জেলার বোরহানউদ্দিন, দৌলতখান এবং চরফ্যাশন থানা এলাকায় পৃথক একাধিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ ও র্যাবের যৌথ টিম।
জেলা পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর সার্বিক দিকনির্দেশনায় সংশ্লিষ্ট থানা পুলিশ এই সফল অভিযানগুলো পরিচালনা করে।
র্যাবের সহযোগিতায় নারায়ণগঞ্জ থেকে কুখ্যাত ডাকাত গ্রেফতার
বোরহানউদ্দিন থানা পুলিশ ও নারায়ণগঞ্জ র্যাব-১১-এর যৌথ অভিযানে তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন নূরবাগ-পাগলা এলাকা থেকে কুখ্যাত ডাকাত মোঃ জাহাঙ্গীর ওরফে জাকির কাজী (৪০)-কে গ্রেফতার করা হয়। জাকির কাজীর বিরুদ্ধে দ-বিধির ৩৯৫ ধারায় ৭ বছরের সশ্রম কারাদ- ও অর্থদ-সহ সাজা পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই আসামির বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান।
বোরহানউদ্দিনে দুই স্থানে অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার
বোরহানউদ্দিন থানাধীন এলাকায় মাদকবিরোধী দুটি পৃথক অভিযান চালায় পুলিশ। গত ১১ সেপ্টেম্বর রাতের কুতুবা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডস্থ মাদ্রাসার নিকট সোহাগ (১৯) নামের এক তরুণকে ১০ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। ১২ সেপ্টেম্বর রাতে বড় মানিকা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বড় মানিকা বাজারে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪,৫০০ টাকাসহ মোঃ বাবুল গাজী (৩৪) ও তার সহযোগী মোঃ ইলিয়াছ (২২)-কে গ্রেফতার করে পুলিশের চৌকস টিম।
চরফ্যাশনে ৫০০ গ্রাম গাঁজা ও ৫০ হাজার টাকা জব্দ
চরফ্যাশন থানা পুলিশ গত ১১ সেপ্টেম্বর রাতে ওসমানগঞ্জ ইউনিয়নের উত্তর ফ্যাশন ৭নম্বর ওয়ার্ডের একটি বসতঘরে অভিযান পরিচালনা করে। সেখান থেকে ৫০০ গ্রাম গাঁজা (আনুমানিক মূল্য ৪০,০০০ টাকা) এবং মাদক বিক্রির নগদ ৫০,০০০ টাকাসহ মোঃ আমিনুল ইসলাম (৫৬) ও মোসাঃ হাছনে আরা ওরফে হাচনা (৩৫)-কে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
দৌলতখানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১
শনিবার (১২ সেপ্টেম্বর) দৌলতখান থানা পুলিশ চরখলিফা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডস্থ চরখলিফা মাদ্রাসার মোড়ের কাছে অভিযান চালিয়ে মোঃ সুজন (২২) নামের এক তরুণকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, অপরাধ দমন এবং জেলাকে শতভাগ মাদকমুক্ত করতে ভোলা জেলা পুলিশের এমন বিশেষ ও যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২:০৮:৩০ ৭৮ বার পঠিত