মানবিক পুলিশ মামুনকে সম্মাননা দিল পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা

প্রচ্ছদ » ভোলা সদর » মানবিক পুলিশ মামুনকে সম্মাননা দিল পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬



---

‎নেওয়াজ শরীফ ॥

ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে দায়িত্ব পালন করার পাশাপাশি অসহায় ও দরিদ্র রোগীদের মানবিক সেবা করে প্রশংসিত পুলিশ সদস্য মামুনকে সম্মাননা প্রদান করেছে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা।

‎দীর্ঘদিন ধরে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্য মামুন। দায়িত্ব পালনের পাশাপাশি তিনি হাসপাতালের অসহায়, দরিদ্র ও ভারসাম্যহীন রোগীদের প্রতি মানবিক সহায়তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছেন। এসব রোগীর দেখাশোনা, খাবার খাওয়ানো, গোসল করানোসহ প্রয়োজনীয় বিভিন্ন কাজে আন্তরিকভাবে সহযোগিতা করে আসছেন তিনি।

‎মামুনের এসব মানবিক কর্মকা- ইতোমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হয়েছে। তাঁর মানবিক উদ্যোগকে উৎসাহিত করা এবং সমাজে মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে তাকে সম্মাননা প্রদান করা হয়।

‎সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নেওয়াজ শরীফ, সহ সাংগঠনিক মোঃ রিয়াদ, অর্থ সম্পাদক আব্দুল সাত্তার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ রাসেল ও নূর নবী নওয়াবসহ অন্যান্যরা।

‎এ সময় পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নেওয়াজ শরীফ বলেন, মানবিক কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। এ ধরনের ভালো কাজ করে যেতে হবে। হয়তো দুনিয়াতে এর প্রতিদান সবসময় পাওয়া যায় না, কিন্তু পরকালে এসব মানবিক কাজের প্রতিদান পাওয়া যাবে। সমাজের মানুষ যদি কোনো মানবিক ব্যক্তিকে যথাযথ সম্মান না-ও দেয়, মহান আল্লাহর কাছে তার সম্মান অবশ্যই রয়েছে।

‎তিনি আরও বলেন, সমাজে মানবিক মানুষদের উৎসাহিত করা এবং তাঁদের ভালো কাজগুলো সামনে তুলে ধরা আমাদের সবার দায়িত্ব। মোঃ মামুনের মতো মানুষদের মানবিক কর্মকান্ড অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।

‎পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সমাজে মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কাজে অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি ও সম্মাননা প্রদানের মাধ্যমে তরুণদের মানবিক কাজে উৎসাহিত করাই তাদের অন্যতম লক্ষ্য।

বাংলাদেশ সময়: ২:০৭:২১   ৬১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে নতুন অধ্যক্ষের সংবর্ধনা
নতুন অধ্যক্ষকে সংবর্ধনা দিলো লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ
দুর্গাপূজা ঘিরে সুদিন ফেরে মৃৎশিল্পীদের, বাড়ে কর্মব্যস্ততা
ফ্যামিলি কার্ডের সঠিক বাস্তবায়নে ভোলায় প্রেস কনফারেন্স ও অবহিতকরণ সভা!
ভোলায় অনিবন্ধিত জেলেদের মাঝে ইলিশা সমাজ কল্যাণ সংগঠনের খাদ্য সহায়তা বিতরণ
ভোলায় ডি.এইচ.এম.এস ডক্টরস অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন
অনিশ্চয়তা ও উত্তেজনার রেশ একই দিনে ছাত্রদলের কর্মসূচি থাকায় শিবিরের অনুমতি প্রত্যাহার
যুব শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় গুণী শিক্ষক সাহিদা আক্তারকে সম্মাননা প্রদান
প্রয়াত প্রকৌশলী আব্দুর রহিমের স্মরণ সভা অনুষ্ঠিত
ভোলায় মা ইলিশ রক্ষায় কঠোর প্রশাসন: ৮ জেলের কারাদন্ড, লাখ লাখ মিটার জাল জব্দ



আর্কাইভ