নদীর পাড় ধসে নিখোঁজ হওয়া দুই যুবকের খোঁজে ঘটনাস্থল পরিদর্শন করলেন গোলাম নবী আলমগীর

প্রচ্ছদ » জেলা » নদীর পাড় ধসে নিখোঁজ হওয়া দুই যুবকের খোঁজে ঘটনাস্থল পরিদর্শন করলেন গোলাম নবী আলমগীর
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলার সদর উপজেলায় শিবপুর ইউনিয়নের মেঘনার তীর ধসে নদীতে পড়ে বিজিবি সদস্যসহ দুই যুবক নিখোঁজের ঘটনায় তাদের খোঁজে উদ্ধার অভিযান পরিচালনা এবং ঘটনাস্থল পরিদর্শন করেন ভোলা রেডক্রিসেন্ট ইউনিট এর চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। শুক্রবার (১১ ই সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শিবপুর ইউনিয়নের ভোলাখাল মাছঘাটে কয়েকটি নৌকা নিয়ে নিখোঁজ দুই যুবকের খোঁজে ভোলা জেলা রেডক্রিসেন্ট ও সিপিপির যৌথ একটি টীম নিয়ে নদীতে উদ্ধার অভিযানে বের হতে দেখা যায় তাকে।

এসময় তিনি নিখোঁজ বিজিবি সদস্য মো. আমজাদ হোসেন ও মো. রাকিব হোসেনের পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং তাদেরকে ধৈর্য্য ধারণ করতে বলেন। পাশাপাশি তিনি ফায়ার সার্ভিসের ডুবুরি টীম এবং স্থানীয় প্রশাসনকে নিদের্শ দেন নিখোঁজ দুইজনের দ্রুত সন্ধানে সহযোগিতা করতে।

---

এসময় উপস্থিত ছিলেন, শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ কে এম নুর হোসেন হাওলাদার, সিপিপি শিবপুর ইউনিয়ন সমন্বয়কারী মো. হারুন অর রশিদ, ৩নং ওয়ার্ডের সিপিপির উদ্ধারকর্মী আল আমিন, ৪ নং ওয়ার্ডের টীম লিডার মো. আলম, কমল কৃষ্ণসহ রেডক্রিসেন্ট ইউনিট ও সিপিপির সদস্যবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৮:৪৪:১৪   ৭৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


দুর্গাপূজা ঘিরে সুদিন ফেরে মৃৎশিল্পীদের, বাড়ে কর্মব্যস্ততা
ভোলায় অনিবন্ধিত জেলেদের মাঝে ইলিশা সমাজ কল্যাণ সংগঠনের খাদ্য সহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ রক্ষায় কঠোর প্রশাসন: ৮ জেলের কারাদন্ড, লাখ লাখ মিটার জাল জব্দ
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প: সেবা পেয়েছেন প্রায় ২২ হাজার মানুষ
ভবন আছে, হোস্টেল আছে-নেই শুধু ম্যাটসের শিক্ষা কার্যক্রম
মেধা তালিকায় দ্বিতীয় হয়েও নিয়োগ বঞ্চিত লালমোহনের ফয়জুল
ভোলায় জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সাহিদা আক্তারকে সংবর্ধনা
ইলিশায় চুরি, মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
ইলিশায় রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধ ইমামের
র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত



আর্কাইভ