দৌলতখানে প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ১৪ বছরের ওমর

প্রচ্ছদ » অপরাধ » দৌলতখানে প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ১৪ বছরের ওমর
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার দৌলতখান উপজেলায় প্রাইভেট পড়তে বাসা থেকে বের হওয়ার পর মো. ওমর (১৪) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বাসা থেকে বের হওয়ার একদিন পার হলেও এখনও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ ওমর দৌলতখান উপজেলার মধ্য জয়নগর এলাকার বাসিন্দা ফরহাদ হোসেনের ছেলে। সে খায়ের হাট রাস্তার মাথায় অবস্থিত তামীরুল উম্মাহ মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র।

পরিবার সূত্রে জানা যায়, বৃহ¯পতিবার সকাল ৭টার দিকে প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বের হয় ওমর। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।

ওমরের নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। তার সন্ধান পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সবার সহযোগিতা চেয়েছে পরিবার।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, ওমর নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাকে খুঁজে বের করতে পুলিশ প্রয়োজনীয়ভাবে বিষয়টি দেখছে।

কোনো ব্যক্তি ওমরের সন্ধান পেয়ে থাকলে দ্রুত তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

নিখোঁজ ওমরের পরিচয়: নাম: মো. ওমর, বয়স: ১৪ বছর, পিতা: ফরহাদ হোসেন, ঠিকানা: মধ্য জয়নগর, দৌলতখান, ভোলা

শিক্ষাপ্রতিষ্ঠান: তামীরুল উম্মাহ মাদ্রাসা, দশম শ্রেণি, সন্ধান পেলে যোগাযোগ: ০১৭১৪৯৫৪৯৯

বাংলাদেশ সময়: ১৮:৩৮:৩২   ৬৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


এনসিপিতে যুক্ত হয়ে শোকজের মুখে প্রাণিসম্পদ কর্মকর্তা
ভোলায় মা ইলিশ রক্ষায় কঠোর প্রশাসন: ৮ জেলের কারাদন্ড, লাখ লাখ মিটার জাল জব্দ
মনপুরায় শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম
দৌলতখানে মটরসাইকেল, অস্ত্র, নগদ টাকাসহ রাজিব গ্রেফতার
রাজাপুরে সরঞ্জাম ও নগদ টাকাসহ ৫ জুয়াড়ি আটক
সরকারি চাকরিতে থেকেই এনসিপির কমিটিতে পদ!
ইলিশায় চুরি, মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
ভোলায় ইলিশ নিষেধাজ্ঞার প্রথমদিনে আটক-৪, বিটুল পরিমান জাল জব্দ
বোরহানউদ্দিনে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, নীতিমালা অনুসরণের প্রশ্ন
লালমোহনে দলিল লেখকের মরদেহ উদ্ধার



আর্কাইভ