৪ দিনের সফরে আগামীকাল ভোলায় আসছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

প্রচ্ছদ » জেলা » ৪ দিনের সফরে আগামীকাল ভোলায় আসছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬



---

ইব্রাহিম আকতার আকাশ।।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম চার দিনের সফরে আগামীকাল শুক্রবার (১১ আগস্ট) ভোলায় আসছেন। সফরকালে তিনি জেলার লালমোহন ও তজুমদ্দিনে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

সরকারি সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ৮টায় ঢাকার নিজ বাসভবন থেকে সড়কপথে পদ্মা সেতু হয়ে বরিশালের উদ্দেশে রওনা দেবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। দুপুর ১২টার দিকে বরিশাল সার্কিট হাউসে পৌঁছানোর পর সেখানে জুমার নামাজ আদায় করবেন তিনি।

পরে বিকেল সাড়ে ৩টায় বরিশালের লাহারহাট ঘাটে পৌঁছে ফেরিযোগে ভোলার ভেদুরিয়া ফেরিঘাটের উদ্দেশে রওনা দেবেন। বিকেল ৪টা ৫০ মিনিটে ভেদুরিয়া ফেরিঘাটে পৌঁছে সড়কপথে লালমোহনে নিজ বাসভবনের উদ্দেশে যাত্রা করবেন। সন্ধ্যা ৬টার দিকে তার সেখানে পৌঁছানোর কথা রয়েছে।

সফরের দ্বিতীয় দিন শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমোহনে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে গণসংযোগ করবেন স্পিকার। একই দিন বিকেল ৩টায় তজুমদ্দিনে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে গণসংযোগে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় লালমোহনের নিজ বাসভবন থেকে ভোলা সার্কিট হাউসের উদ্দেশে রওনা দেবেন তিনি। সকাল সাড়ে ৯টায় ভোলা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর সকাল ১১টায় ভেদুরিয়া ফেরিঘাটের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, সোমবার (১৪ সেপ্টেম্বর) ফেরিযোগে ভেদুরিয়া থেকে বরিশালের লাহারহাট ঘাটে যাবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। পরে বরিশাল সার্কিট হাউসে উপস্থিত হয়ে বিকেলে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।

চার দিনের এ সফরে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে গণসংযোগ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

বাংলাদেশ সময়: ২১:২৪:৩৮   ১৪৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


দুর্গাপূজা ঘিরে সুদিন ফেরে মৃৎশিল্পীদের, বাড়ে কর্মব্যস্ততা
ভোলায় অনিবন্ধিত জেলেদের মাঝে ইলিশা সমাজ কল্যাণ সংগঠনের খাদ্য সহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ রক্ষায় কঠোর প্রশাসন: ৮ জেলের কারাদন্ড, লাখ লাখ মিটার জাল জব্দ
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প: সেবা পেয়েছেন প্রায় ২২ হাজার মানুষ
ভবন আছে, হোস্টেল আছে-নেই শুধু ম্যাটসের শিক্ষা কার্যক্রম
মেধা তালিকায় দ্বিতীয় হয়েও নিয়োগ বঞ্চিত লালমোহনের ফয়জুল
ভোলায় জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সাহিদা আক্তারকে সংবর্ধনা
ইলিশায় চুরি, মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
ইলিশায় রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধ ইমামের
র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত



আর্কাইভ