দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক

প্রচ্ছদ » অপরাধ » দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬



---

স্টাফ রিপোর্টার।।

ভোলার দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভোলার দৌলতখান থানাধীন চরনিয়ামতপুর সংলগ্ন এলাকায় একদল ডাকাত মহিষ ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, আজ ১০ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ভোর ৪ টা হতে সকাল ৮ টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ডাকাতদের আস্তানায় তল্লাশি চালিয়ে ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ, ২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৪ টি দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত ৩ টি ইঞ্জিন চালিত কাঠের বোটসহ ৪ জন ডাকাতকে আটক করা হয়।

আটককৃত ডাকাত কয়ছর মাঝি (৬০), মোঃ আপন(২৬) ও মোঃ মফিজ খন্দকার (৬০) ভোলা জেলার দৌলতখান এবং কোবির পঞ্চায়েত (৬২) ভোলা জেলার সদর থানার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ ভোলা জেলার বিভিন্ন চরে ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

বাংলাদেশ সময়: ১৯:৩৯:৩৯   ১৫২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


এনসিপিতে যুক্ত হয়ে শোকজের মুখে প্রাণিসম্পদ কর্মকর্তা
ভোলায় মা ইলিশ রক্ষায় কঠোর প্রশাসন: ৮ জেলের কারাদন্ড, লাখ লাখ মিটার জাল জব্দ
মনপুরায় শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম
দৌলতখানে মটরসাইকেল, অস্ত্র, নগদ টাকাসহ রাজিব গ্রেফতার
রাজাপুরে সরঞ্জাম ও নগদ টাকাসহ ৫ জুয়াড়ি আটক
সরকারি চাকরিতে থেকেই এনসিপির কমিটিতে পদ!
ইলিশায় চুরি, মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
ভোলায় ইলিশ নিষেধাজ্ঞার প্রথমদিনে আটক-৪, বিটুল পরিমান জাল জব্দ
বোরহানউদ্দিনে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, নীতিমালা অনুসরণের প্রশ্ন
লালমোহনে দলিল লেখকের মরদেহ উদ্ধার



আর্কাইভ