দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রচ্ছদ » অপরাধ » দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬



---

চরফ্যাশন প্রতিনিধি।।

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ হানিফ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দক্ষিণ আইচা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় এবং চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী হাসানের সার্বিক তত্ত্বাবধানে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আহসান কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ১৩ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ হানিফকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হানিফ দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম গনি বেপারি।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত হানিফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভোলা জেলা পুলিশের পক্ষ থেকেও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:২৩:৪১   ৮১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


এনসিপিতে যুক্ত হয়ে শোকজের মুখে প্রাণিসম্পদ কর্মকর্তা
ভোলায় মা ইলিশ রক্ষায় কঠোর প্রশাসন: ৮ জেলের কারাদন্ড, লাখ লাখ মিটার জাল জব্দ
মনপুরায় শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম
দৌলতখানে মটরসাইকেল, অস্ত্র, নগদ টাকাসহ রাজিব গ্রেফতার
রাজাপুরে সরঞ্জাম ও নগদ টাকাসহ ৫ জুয়াড়ি আটক
সরকারি চাকরিতে থেকেই এনসিপির কমিটিতে পদ!
ইলিশায় চুরি, মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
ভোলায় ইলিশ নিষেধাজ্ঞার প্রথমদিনে আটক-৪, বিটুল পরিমান জাল জব্দ
বোরহানউদ্দিনে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, নীতিমালা অনুসরণের প্রশ্ন
লালমোহনে দলিল লেখকের মরদেহ উদ্ধার



আর্কাইভ