ভোলায় মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

প্রচ্ছদ » জেলা » ভোলায় মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬



---

স্টাফ রিপোর্টার।।

করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগান নিয়ে ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে ভোলা জেলা মহিলা দলের আয়োজনে মহাজন পট্টি দলীয় কার্যালয় থেকে শহরে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে দলের নেতাকর্মীরা অংশ নেন।এর আগে দলীয় কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভোলা জেলা মহিলা দলের সভানেত্রী সাজেদা আখতার চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রাধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যগ্ম আহ্বায়ক বীর মুক্তি যোদ্ধা শফিউর রহমান কিরন, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির ষুগ্ম আহ্বায়ক কবির হোসেন, সদস্য ইয়ারুল আলম লিটন,পৌর বিএপির প্রচার সম্পাদক আসাদ খোকন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, জেলা ছাত্র দলের সভাপতি আবদুল আল রাসেল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ সুমন।

---

এছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহাজাদী ইয়াসমিন, সহ-সাধারণ সম্পাদক নুরুন্নাহার, ইসরাত জাহান বনী, সাংগঠনিক সম্পাদক নিগারুন নাহার রিংকু সহ সাংগঠনিক অরুনা ইসলাম জেবু, গুনাহার ঝর্ণা, গোলেনুর বেগম, তাহসিনা বেগম, আয়েশা বেগম, আফরিন মিশু ফাতেমা বেগম. মিমসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন ,দেশ ও মানুষের কল্যাণে রাজপথের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান তারা। একই সঙ্গে আগামী দিনের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে সাহস ও নিষ্ঠার সঙ্গে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৩:৫৫:২১   ৭৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


দুর্গাপূজা ঘিরে সুদিন ফেরে মৃৎশিল্পীদের, বাড়ে কর্মব্যস্ততা
ভোলায় অনিবন্ধিত জেলেদের মাঝে ইলিশা সমাজ কল্যাণ সংগঠনের খাদ্য সহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ রক্ষায় কঠোর প্রশাসন: ৮ জেলের কারাদন্ড, লাখ লাখ মিটার জাল জব্দ
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প: সেবা পেয়েছেন প্রায় ২২ হাজার মানুষ
ভবন আছে, হোস্টেল আছে-নেই শুধু ম্যাটসের শিক্ষা কার্যক্রম
মেধা তালিকায় দ্বিতীয় হয়েও নিয়োগ বঞ্চিত লালমোহনের ফয়জুল
ভোলায় জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সাহিদা আক্তারকে সংবর্ধনা
ইলিশায় চুরি, মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
ইলিশায় রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধ ইমামের
র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত



আর্কাইভ