বিএনপি ক্ষমতার অপব্যবহার করে প্রত্যেকটা জায়গায় দলীয়করণ করছে: সারজিস আলম

প্রচ্ছদ » জেলা » বিএনপি ক্ষমতার অপব্যবহার করে প্রত্যেকটা জায়গায় দলীয়করণ করছে: সারজিস আলম
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬



---

আদিল হোসেন তপু।।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন,আওয়ামী লীগ এবং বিএনপি কে পাশাপাশি রেখে তুলনা করবেনা। আওয়ামী লীগ খুনি, স্বৈরাচারী, গণহত্যাকারী। আওয়ামী লীগের বাংলাদেশে পতন হয়েছে আর ভারতে গিয়ে দাফন হয়েছে। তাদের চাপটার ক্লোজ।

বুধবার দুপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র ভোলা জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নে সারজিস আলম একথা বলেন।

---

এসময় তিনি আরো বলেন, বিএনপি সমালোচনা আমরা করবো।তাদের চাঁদাবাজি, জমি দখলবাজি, ভূমিদস্যুতা, থানা দখল,অফিস দখলের কঠোর সমালোচনা করবো। কিন্তু আওয়ামী লীগের সাথে বিএনপি তুলনা করবো না। আমরা স্পষ্ট করে বলি বিএনপি’র ছয় মাসের কার্যক্রম নিয়ে সন্তুষ্ট নয়। তারা ধীরে ধীরে লাইনচ্যুত হয়ে যাচ্ছে আস্তে আস্তে । বিএনপি ক্ষমতার অপব্যবহার করছে। তারা প্রত্যেকটা জায়গায় দলীয়করণ করছে। তারা স্বজন প্রতী করছে। বিসিএস ভাইবাতে তারা ৪০০% নম্বর বাড়িয়েছে। যেন কেউ প্রিলি কোঠায় টিকলে তাদের দলীয় কোঠায়চাকরি দেওয়া যায়। আমরা মনে করি বিএনপির এই পুরনো কায়দা থেকে বের হয়ে আসতে হবে।

এ-সময় তিনি আরো বলেন,বিএনপি তাদের জায়গা থেকে, আমরা মনে করি এই কায়দাটা—এটা হচ্ছে পুরোনো কায়দা, এটা থেকে বের হয়ে আসতে হবে তাদেরকে। আমরা এটার যৌক্তিক সমালোচনা করব। এবং বিএনপিকে এটা থেকে বের হইতে হবে। যদি না হয়, আমাদের রাজপথের কর্মসূচি আরও শক্তিশালী হবে। এজন্য আমরা বিএনপির কাছে আহ্বান জানাব।

সারজিস আলম বলেন, প্রশাসনে ডিসি, এসপি, ওসি, ইউএনও সবগুলো বিএনপির নেতা বিএনপির অফিস থেকে চালাইতে চায়, তাদের মতো করে।

---

তাহলে তারা যদি বের না হয়, তাহলে বাংলাদেশের যে সংস্কারটা আমরা চাই সেটা তো হওয়া সম্ভব নয়। তো আমরা প্রত্যাশা করি যে, বিএনপি এই পুরোনো চরিত্র থেকে, পুরোনো অভ্যস্ততা, পুরোনো মনস্তত্ব থেকে বের হয়ে আসবে। অন্যথায় ধীরে ধীরে বাংলাদেশে বিএনপির রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে যাবে। এবং এগুলো যদি করতে থাকে, গণভোটের রায় যদি বাস্তবায়ন না করে, তাহলে পাঁচ বছর বিএনপির জন্য ক্ষমতায় টিকে থাকা আমরা মনে করি যে সম্ভব হবে না।

---

এসময় তিনি পে স্কেলটা বাড়ানো তে সরকার কে সাধুবাদ জানান।যে বেতন স্কেল ছিল, এটা দিয়ে এখনকার দিনে একজন মানুষ ওই চাকরি করে তার পরিবার নিয়ে কোনোদিন চলতে পারবে না। এখন আমরা ওই সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরকে আহ্বান জানাব যে জনগণের পক্ষ থেকে জনগণের কষ্টের অর্জিত টাকা, ট্যাক্সের টাকা আপনার বেতন বাড়ানো হয়েছে। আপনারা এখন আপনাদের দায়িত্বটা, পেশাদারিত্বটা, সততাটা এটা সর্বোচ্চ দেখানোর চেষ্টা করেন। এরপরও যদি আপনাদের মধ্যে আমরা এই দুর্নীতি দেখতে পাই, আমরা যদি টাকার বিনিময়ে কাজ দেখতে পাই, তাহলে আমরা মনে করি হয়তো আগামীতে যদি আবার মানে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, বাংলাদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে নামবে। ওই দিন আর কেউ অফিস-টফিস করতে পারবেন না। এর আগে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র ভোলা জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অংশ নেন।

---

এসময় উপস্থিত ছিলেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক সারোয়ার তুষার, এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, এনসিপির যুবশক্তির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, শাহাদাত খন্দকার মঞ্জু, জাতীয় যুবশক্তির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল মাহমুদ, জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় সদস্য কাজী সালমান, জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় সদস্য রায়হানুল ইসলাম, ভোলা জেলা এনসিপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউর রহমান, আহবায়ক মোঃ মাকসুদুর রহমানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:২০:৩৪   ৩১০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


দুর্গাপূজা ঘিরে সুদিন ফেরে মৃৎশিল্পীদের, বাড়ে কর্মব্যস্ততা
ভোলায় অনিবন্ধিত জেলেদের মাঝে ইলিশা সমাজ কল্যাণ সংগঠনের খাদ্য সহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ রক্ষায় কঠোর প্রশাসন: ৮ জেলের কারাদন্ড, লাখ লাখ মিটার জাল জব্দ
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প: সেবা পেয়েছেন প্রায় ২২ হাজার মানুষ
ভবন আছে, হোস্টেল আছে-নেই শুধু ম্যাটসের শিক্ষা কার্যক্রম
মেধা তালিকায় দ্বিতীয় হয়েও নিয়োগ বঞ্চিত লালমোহনের ফয়জুল
ভোলায় জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সাহিদা আক্তারকে সংবর্ধনা
ইলিশায় চুরি, মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
ইলিশায় রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধ ইমামের
র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত



আর্কাইভ