ভোলায় ঘনঘন লোডশেডিং, ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে মামলা

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় ঘনঘন লোডশেডিং, ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে মামলা
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬



---

ইব্রাহিম আকতার আকাশ ॥

ভোলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর পরিবারের সদস্য এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে আদালতে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন ভোলা পৌরসভার ১নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম চৌধুরী (৫২)। মামলায় চারজনকে আসামি করা হয়েছে।

মামলার আসামিরা হলেন, মো. মামুন (২৩), মো. রিফাত (২৫), মো. আবদুল জলিল (৫০) ও মো. নাজির আহমেদ (৫৫)। অভিযোগপত্রে তাঁদের ঠিকানা ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের পাঠান বাড়ি উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ‘ঝধসরস ধযসবফ’ নামের একটি ফেসবুক আইডিসহ আরও একাধিক আইডি ব্যবহার করে বিভিন্ন পোস্ট, লাইভ ও কমেন্টের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, তাঁর প্রয়াত পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রচার করেছেন।

অভিযোগকারী দাবি করেন, এসব পোস্টে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে মিথ্যা, ভিত্তিহীন ও উসকানিমূলক তথ্য প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি এবং জনবিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এতে তিনি নিজেও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন।

মামলার নথিতে কথিত ঘটনার তারিখ রোববার (৩০ আগস্ট) উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী এসব ফেসবুক পোস্টের স্ক্রিনশট, লিংক ও ভিডিও প্রমাণ হিসেবে সংরক্ষণ করেছেন বলেও মামলার আবেদনে উল্লেখ রয়েছে।

অভিযোগপত্রে এসব কর্মকান্ডের জন্য দ-বিধির ৫০০, ৫০৪ ও ৫০৫ ধারায় অপরাধ সংঘটনের অভিযোগ এনে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী গোলাম কাদের মুনসুর বলেন, মামলাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হয়েছে। তবে আদালত তাৎক্ষণিক কোনো আদেশ দেননি। মামলাটি পর্যালোচনা করে পরবর্তী আদেশ দেওয়া হবে বলে আদালত জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২০:১৩:২৮   ১১১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


এনসিপিতে যুক্ত হয়ে শোকজের মুখে প্রাণিসম্পদ কর্মকর্তা
ভোলায় মা ইলিশ রক্ষায় কঠোর প্রশাসন: ৮ জেলের কারাদন্ড, লাখ লাখ মিটার জাল জব্দ
মনপুরায় শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম
দৌলতখানে মটরসাইকেল, অস্ত্র, নগদ টাকাসহ রাজিব গ্রেফতার
রাজাপুরে সরঞ্জাম ও নগদ টাকাসহ ৫ জুয়াড়ি আটক
সরকারি চাকরিতে থেকেই এনসিপির কমিটিতে পদ!
ইলিশায় চুরি, মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
ভোলায় ইলিশ নিষেধাজ্ঞার প্রথমদিনে আটক-৪, বিটুল পরিমান জাল জব্দ
বোরহানউদ্দিনে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, নীতিমালা অনুসরণের প্রশ্ন
লালমোহনে দলিল লেখকের মরদেহ উদ্ধার



আর্কাইভ