মনপুরায় রাজা ইলিশের দাম ১৫ হাজার টাকা

প্রচ্ছদ » অর্থনীতি » মনপুরায় রাজা ইলিশের দাম ১৫ হাজার টাকা
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরায় জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের রাজা ইলিশ। পরে নিলামে রাজা ইলিশ মাছটি ১৫ হাজার টাকায় বিক্রি করা হয়। স্থানীয়রা বড় সাইজের ইলিশকর রাজা ইলিশ বলে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলার মনপুরায় রামনেওয়াজ মৎস্যঘাটে ফরহাদ হাওলাদারের মাছের আড়তে নিয়ে আনে জেলে এমরান মাঝি। পরে নিলামে মাছটি ক্রয় করেন মৎস্য ব্যবসায়ী শাওন হাওলাদার।

এমরান মাঝি জানান, মঙ্গলবার দুপুরে ২টায় মেঘনায় মাছ শিকারের সময় ছোট ইলিশ, পোয়া মাছের সাথে আড়াই কেজি ওজনের রাজা ইলিশ মাছটি ধরা পড়ে। পরে মাছটি ফরহাদ হাওলাদারে মাছের গদিতে নিলামে ১৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

মৎস্য ব্যবসায়ী শাওন হাওলাদার জানান, নিলামে রাজা ইলিশ মাছটি ১৫ হাজার টাকায় ফরহাদ হাওলাদের গদি থেকে ক্রয় করেছেন। মঙ্গলবার দুপুরে ৩ টায় ঢাকার লঞ্চে মাছটি ঢাকার কাওরান বাজারে পাঠানো হবে। মাছটি ঢাকায় আরও বেশি দামে বিক্রি হবে বলে তিনি আশাবাদী।

এই ব্যাপারে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তার দায়িত্বে থাকা জয়ন্ত কুমার অপু জানান, ইলিশের প্রজনন মৌসুম শুরু হওয়ায় সাগর থেকে বড় আকারে ইলিশ নদীতে আসছে। এতে জেলেদের জালে বড় ইলিশ ধরা পড়ছে। তবে সামনে আরও বড় সাইজের ইলিশসহ ধরা পড়বে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০:১১:৫৪   ১১২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


গবেষণাগার থেকে শিল্প কারখানা, সংযোগ বাড়ানোর তাগিদ পবিপ্রবিতে
চরফ্যাশনে অসময়ে তরমুজ চাষে বাজিমাত, মিজানের নতুন সাফল্য
ভোলায় বজ্রপাতে ২টি মহিষের মৃত্যু
লালমোহনে বিশ্ব ডিম দিবস পালন
র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত
নিষেধাজ্ঞার আগে ভোলায় শত ট্রলার সাগরে যাওয়ার প্রস্তুতি
একদিকে ইলিশ সংকট, অন্যদিকে ২২ দিনের নিষেধাজ্ঞা: দেনার দায়ে জর্জরিত ভোলার জেলেরা
সরকারি নিষেধাজ্ঞা, সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় জেলেরা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
লালমোহনে পোল্ট্রি শিল্পে নানা সংকট



আর্কাইভ