১৩ বছরের শিশুকে ধর্ষণ, দর্জি গ্রেফতার

প্রচ্ছদ » অপরাধ » ১৩ বছরের শিশুকে ধর্ষণ, দর্জি গ্রেফতার
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার মুন্সীরহাট এলাকায় ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সবুজ নামের এক দর্জিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নির্যাতনের শিকার ওই শিশুর মা সুরমা বাদী হয়ে দুলারহাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুলারহাট থানার মুন্সীরহাট বাজারের দর্জি ব্যবসায়ী সবুজ ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে অভিযুক্ত সবুজের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর দুলারহাট থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মুন্সীরহাট বাজার এলাকা থেকে অভিযুক্ত সবুজকে আটক করে। পরবর্তীতে এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

দুলারহাট থানার ওসি ইয়াছিন আলম জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তৎপরতা চালিয়ে আসামিকে গ্রেফতার করেছে। ভুক্তভোগী শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। অপরাধীর বিরুদ্ধে আইনানুযায়ী কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২০:০৭:৩২   ১৬৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


টোলের নামে ভোলা-চরফ্যাশন মহাসড়কে চাঁদাবাজি, পুলিশের অভিযানের পরও থামেনি
বোরহানউদ্দিনে দাঁড়িয়ে থাকা রোলারে সিএনজির ধাক্কা, নিহত ১
লালমোহনে অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
চরফ্যাশনে টমটম থেকে ছিটকে পড়া গাছের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
লালমোহনে ক্ষমতার প্রভাব খাটিয়ে জমি জবরদখলের অভিযোগ
বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৫ জন আটক
ভোলায় অস্বাস্থ্যকর খাবার ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হুশিয়ারি
দুলারহাটে গাঁজাসহ এক নারী গ্রেফতার
ভোলায় টিউবওয়েল স্থাপনকে কেন্দ্র করে মারধর, ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫
সাদ্দামের অস্ত্র দিয়ে নুরউদ্দিনকে ফাঁসানোর অভিযোগ, ডিবির ভূমিকা নিয়ে প্রশ্ন! রাজাপুরে মানববন্ধন



আর্কাইভ