ভোলার মেঘনায় অবৈধ বালু উত্তোলন: ৬ লোড ড্রেজার ও বলগেট জব্দ, ৩৮ জনের কারাদন্ড

প্রচ্ছদ » অপরাধ » ভোলার মেঘনায় অবৈধ বালু উত্তোলন: ৬ লোড ড্রেজার ও বলগেট জব্দ, ৩৮ জনের কারাদন্ড
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬টি লোড ড্রেজার ও একটি বলগেট জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৮ জনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, মেঘনা নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে।এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানে নদী থেকে বালু উত্তোলনরত অবস্থায় ৬টি লোড ড্রেজার ও একটি বলগেট জব্দ করা হয়। পরে জব্দ করা নৌযানগুলো কোস্টগার্ডের হেফাজতে নেওয়া হয়।

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৮ জনকে আটক করা হয়। তাদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ৩৬ জনকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে হাজির করা হলে প্রত্যেককে ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়।

---

মোবাইল কোর্ট পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। নদী ও পরিবেশের ক্ষতি করে কেউ যাতে অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কোস্টগার্ড দক্ষিণ জোন জানিয়েছে, নদী ও পরিবেশ রক্ষার পাশাপাশি অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

স্থানীয়রা জানান, মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীভাঙন তীব্র হওয়ার পাশাপাশি চর ও তীরবর্তী এলাকার বসতভিটা ও ফসলি জমি হুমকির মুখে পড়ছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাতের আঁধারে এ ধরনের কর্মকান্ড চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ১৫:২৪:৪৩   ১৯০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


টোলের নামে ভোলা-চরফ্যাশন মহাসড়কে চাঁদাবাজি, পুলিশের অভিযানের পরও থামেনি
বোরহানউদ্দিনে দাঁড়িয়ে থাকা রোলারে সিএনজির ধাক্কা, নিহত ১
লালমোহনে অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
চরফ্যাশনে টমটম থেকে ছিটকে পড়া গাছের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
লালমোহনে ক্ষমতার প্রভাব খাটিয়ে জমি জবরদখলের অভিযোগ
বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ ৫ জন আটক
ভোলায় অস্বাস্থ্যকর খাবার ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হুশিয়ারি
দুলারহাটে গাঁজাসহ এক নারী গ্রেফতার
ভোলায় টিউবওয়েল স্থাপনকে কেন্দ্র করে মারধর, ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫
সাদ্দামের অস্ত্র দিয়ে নুরউদ্দিনকে ফাঁসানোর অভিযোগ, ডিবির ভূমিকা নিয়ে প্রশ্ন! রাজাপুরে মানববন্ধন



আর্কাইভ