ভোলায় ১৫ দিনব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ শুরু

প্রচ্ছদ » খেলা » ভোলায় ১৫ দিনব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ শুরু
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬



---

আজকের ভোলা রিপোর্ট ॥

পানিতে ডুবে শিশুর অনাকাক্সিক্ষত মৃত্যু রোধ ও সাঁতার শেখার মাধ্যমে আত্মরক্ষা নিশ্চিত করতে ভোলায় শুরু হয়েছে ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মশালা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন ভোলা জেলা সুইমিংপুল এই বিশেষ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিন। প্রথম দিনে বিভিন্ন বয়সের শিশুরা স্বতঃস্ফূর্তভাবে এই প্রশিক্ষণে অংশ নেয়।

---

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া অফিসার সাপাতুল ইসলাম, ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ বাংলাদেশ ভোলা জেলা শাখার সভাপতি কামরুল ইসলাম সৈকত, বাসস জেলা প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, ভোলা আব্দুর রব স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. মনিরুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে প্রতি বছর পানিতে ডুবে বহু শিশুর অনাকাক্সিক্ষত মৃত্যু ঘটছে। সাঁতার জানা না থাকার কারণে এই দুর্ঘটনাগুলো বেশি ঘটে। শিশুদের প্রাথমিক জীবন রক্ষাকারী দক্ষতা হিসেবে সাঁতার শেখানো অত্যন্ত জরুরি। এই ১৫ দিনের বিশেষ প্রশিক্ষণে শিশুদের পানির গভীরে ভয় দূর করা, ভাসমান থাকা এবং পানিতে বিপদকালীন সময়ে নিজেকে রক্ষা করার কৌশল হাতে-কলমে শিখিয়ে দেওয়া হবে।

---

আয়োজনে সংশ্লিষ্টরা জানান, বর্তমান সময়ে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার উদ্বেগজনকহারে বৃদ্ধি পাওয়ায় সাঁতার শেখার কোনো বিকল্প নেই। এই প্রশিক্ষণার্থীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৬ থেকে ১২ বছর। অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে প্রতিদিন সকালে শিশুদের সাঁতারের পাশাপাশি পানিতে নিরাপত্তা রক্ষা ও প্রাথমিক লাইফ সেভিং কৌশল শেখানো হবে।

---

১৫ দিনব্যাপী এই কোর্সে জেলার বিভিন্ন এলাকার শতাধিক শিশু অংশ নিয়েছে। আয়োজকদের আশা, এই প্রশিক্ষণের মাধ্যমে শিশুরা শুধু সাঁতারই শিখবে না, বরং যেকোনো জলজ দুর্ঘটনায় নিজেদের ও অন্যদের রক্ষায় আত্মবিশ্বাসী হয়ে উঠবে। উদ্বোধনী দিনে শিশুদের অভিভাবকদের মাঝেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

অভিভাবকরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বর্তমান সময়ে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি এমন জীবন রক্ষাকারী প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৫:১১:২৬   ১১২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


তজুমদ্দিনে স্পীকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন
ভোলায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের জেলা কার্যালয় উদ্বোধন
আজ ভোলায় আসবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
ভোলার কৃতী সন্তান ইফতির কাঁধে নেতৃত্ব, এনসিএলে শক্তিশালী দল গঠন বরিশালের
ভোলায় ১ম কমিউনিটি পুলিশিং অনূর্ধ্ব-২০ কাবাডি চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত
ট্রাইব্রেকারে এওয়াজপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন আমিনাবাদ
ভোলায় ১৫ দিনব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ শুরু
ভোলায় হেলিপ্যাড ক্লাব মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন আলগী স্পোর্টিং ক্লাব
দৌলতখানে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা



আর্কাইভ