
চরফ্যাশন প্রতিনিধি ॥
মহানবী (সা.)-এর আদর্শ মানবতার জন্য সর্বজনীন পথনির্দেশক। রাসূল (সা.) মানুষের মর্যাদা,ন্যায়বিচার, ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও কল্যাণের শিক্ষা দিয়েছেন। তাঁর আদর্শ অনুসরণ করে জুলুম, বৈষম্য ও অন্যায়ের পরিবর্তে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে।
মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে সুশাসন, ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণকর রাষ্ট্র তৈরিতে রাসুলুল্লাহ আদর্শ বাস্তবায়ই পারে এসব নিশ্চিত করতে।
শুক্রবার (৪ আগস্ট) চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখা আয়োজিত সিরাতুন্নবী (স.) সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতের কেন্দ্রীয় শুরা ও বরিশাল অঞ্চল টিম সদস্য মাওলানা একেএম ফখরুদ্দিন খান রাজী একথা বলেন। তিনি আরো বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর পুরো জীবনই মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনের সর্বক্ষেত্রে রাসুলুল্লাহ (সাঃ)-এর শিক্ষা ও সুন্নাহ অনুসরণ ছাড়া অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সাম্য, সুবিচার ও মানবিক সমাজ গঠনে রাসুল (সাঃ)-এর সীরাত বা জীবনদর্শনের কোনো বিকল্প নেই।” তিনি বর্তমান যুব সমাজকে রাসুল (সাঃ)-এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানবতার কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
এতে প্রধান আলোচক ছিলেন লক্ষীপুর সদর কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন। বিশেষ আলোচক বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হাবিবুর রহমান আল জাজিরী। তারা রাসুলুল্লাহ (সাঃ)-এর জীবন ও কর্মের ওপর তত্ত্বগর্ভ আলোচনা পেশ করেন।
সিম্পোজিয়ামে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ভোলা জেলা সেক্রেটারি মাওলানা কাজী হারুনুর রশিদ ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট পারভেজ হোসেন প্রমূখ। উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট এনামুল হক রায়হান, চরফ্যাশন কারামতিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান নুরনবী।
সি¤েপাজিয়ামে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখার আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল কাশেম।
সি¤েপাজিয়ামে আমন্ত্রিত বক্তাগণ রাসুলুল্লাহ (সাঃ)-এর মাক্কী ও মাদানী জীবনের নানা গুরুত্বপূর্ণ দিক, সমাজ সংস্কারে তাঁর ঐতিহাসিক অবদান এবং কালজয়ী শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২:৩২:৪২ ১১৫ বার পঠিত