ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রচ্ছদ » জেলা » ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬



---

এম শাহরিয়ার ঝিলন ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর থেকে ভোলা শহর উৎসবমুখর হয়ে ওঠে। আনন্দ শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। শোভাযাত্রায় বাদ্যযন্ত্র, ধানের শীষের প্রতীক, লাঠিখেলা, ব্যানার-ফেস্টুন হাতে দেখা যায় নেতা কর্মীদের।

সকাল থেকেই ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভার ১২টি ওয়ার্ড এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হন। শোভাযাত্রায় ছিল ধানের শীষের প্রতিকৃতি, সজ্জিত যানবাহন ও বাদ্যযন্ত্রের আয়োজন। মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, তাঁতী দল, ওলামা দল, জাসাস, ড্যাব, আইনজীবী ফোরাম, শিক্ষক-কর্মচারী দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

---

বেলা ১২টায় জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সদর রোড, বাংলা স্কুল মোড়, মহাজনপট্টি, নতুন বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর। শোভাযাত্রার সামনে ও পেছনে বিভিন্ন অঙ্গসংগঠনের পৃথক মিছিল থাকায় কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শোভাযাত্রা শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা, ভোটাধিকার ও মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেন নেতারা। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এসময় বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মোঃ গোলাম নবী আলমগীর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শফিউর রহমান কিরণ, সদস্য সচিব আলহাজ রাইসুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, জেলা বিএনপির সদস্য ইয়ারুল আলম লিটন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সেক্রেটারী আমিনুল ইসলাম খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, যুগ্ম আহ্বায়ক বশির আহমেদ হাওলাদার, এবং সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আবদুর রব আকন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক আঃ কাদের সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান মাসুদ ও সাধারণ সম্পাদক মুনতাসীর আলম রবিন চৌধুরী, কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, জেলা ছাত্রদল সভাপতি আবদুল্লাহ আল রাসেল, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রুবেলসহ জেলা, উপজেলা, পৌর ও ওয়ার্ড পর্যায়ের নেতারা।

---

আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক দলের জন্মদিন নয়, এটি দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এবং সাংগঠনিক ঐক্যের স্মারক। নেতারা আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, বাদ্যযন্ত্রের তালে তালে মিছিল, ধানের শীষের প্রতীক বহনকারী সজ্জিত যানবাহন এবং অঙ্গসংগঠনগুলোর পৃথক অংশগ্রহণে ভোলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:২৫:৪৫   ২০৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


দুর্গাপূজা ঘিরে সুদিন ফেরে মৃৎশিল্পীদের, বাড়ে কর্মব্যস্ততা
ভোলায় অনিবন্ধিত জেলেদের মাঝে ইলিশা সমাজ কল্যাণ সংগঠনের খাদ্য সহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ রক্ষায় কঠোর প্রশাসন: ৮ জেলের কারাদন্ড, লাখ লাখ মিটার জাল জব্দ
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প: সেবা পেয়েছেন প্রায় ২২ হাজার মানুষ
ভবন আছে, হোস্টেল আছে-নেই শুধু ম্যাটসের শিক্ষা কার্যক্রম
মেধা তালিকায় দ্বিতীয় হয়েও নিয়োগ বঞ্চিত লালমোহনের ফয়জুল
ভোলায় জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সাহিদা আক্তারকে সংবর্ধনা
ইলিশায় চুরি, মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
ইলিশায় রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধ ইমামের
র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত



আর্কাইভ