বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬



---

এইচ এ শরীফ, বোরহানউদ্দিন ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলার বোরহানউদ্দিনে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বোরহানউদ্দিন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়। পরে হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বোরহানউদ্দিন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাফিজ ইব্রাহিম বিএনপির রাজনৈতিক ভূমিকা তুলে ধরে বলেন, প্রতিষ্ঠার পর থেকে দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি রাজপথে আন্দোলন-সংগ্রাম করে আসছে।

তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান। পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এ সময় দলের নেতাকর্মীদের উদ্দেশে হাফিজ ইব্রাহিম বলেন, শুধু শ্লোগান দিলেই হবে না, দলকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাচড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান বাচ্চু মোল্লা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সরোয়ার আলম খান, উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী আজম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবিরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের আন্দোলন-সংগ্রাম এবং দেশের গণতান্ত্রিক রাজনীতিতে দলটির ভূমিকা নিয়ে আলোচনা করেন। তাঁরা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে উপজেলা বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে বোরহানউদ্দিন শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ০:০৬:২৭   ১১২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


বোরহানউদ্দিনে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, নীতিমালা অনুসরণের প্রশ্ন
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই সাবেক-বর্তমান নেতাকে গ্রেপ্তার
বোরহানউদ্দিনে গাঁজা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেফতার
যুবকের চোখ উপড়ে হাত-পা বেঁধে ডোবায় ফেলে রেখে যান: গ্রেপ্তার ১
ফ্যামিলি কার্ডের ছবি তোলার কথাবলে, নারীর কান থেকে স্বর্ণের দুল টেনে নিয়ে উধাও দুই যুবক
বোরহানউদ্দিনে জেলেদের ওপর সন্ত্রাসী হামলা: নগদ টাকা ও জাল লুট, বোট ভাংচুরের অভিযোগ
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার: নগদ টাকা উদ্ধার
বোরহানউদ্দিনে দীর্ঘ ১৭ বছর পর ঘর তুলতে গিয়ে বাধা, বিপাকে ভুক্তভোগী পরিবার
খাদ্যবান্ধব চাল বিতরণে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ডিলারের ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার দাবি



আর্কাইভ