চাঁদাবাজ-সন্ত্রাসী, ঘুষখোরদের তালিকা তৈরির জন্য ডিসি-এসপিকে মন্ত্রীর নির্দেশ

প্রচ্ছদ » জাতীয় » চাঁদাবাজ-সন্ত্রাসী, ঘুষখোরদের তালিকা তৈরির জন্য ডিসি-এসপিকে মন্ত্রীর নির্দেশ
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬



---

বিশেষ প্রতিবেদক ॥

সরকারের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং ভোলা-বরিশাল ও ঝালকাঠি জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি ৩ জেলার ডিসি-এসপিদেরকে চাঁদাবাজা, সন্ত্রাস ও ঘুষখোরদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার (৩১ আগস্ট) ৩ জেলার আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কমিটির সদস্যদের বিশেষ সভায় বক্তৃতাকালে এ নির্দেশনা প্রদান করেন। সকাল সাড়ে ন’টায় জুম মিটিংয়ে মন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণে প্রশাসনকে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ, বর্তমান প্রচলিত ব্যবস্থার বাইরেও প্রশাসনকে গ্রামে-গঞ্জে গিয়ে মাদকের বিরুদ্ধে উঠান বৈঠক করার পরামর্শ প্রদান করেন।

আহম্মদ সোহেল মনজুর এমপি বলেন, যারা ঘুষসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত আছেন তাদের সঠিক পথে ফিরিয়ে আনার জন্য কাউন্সিলিং করতে সিনিয়র কর্মকর্তাদের পরামর্শ দেন। সভায় তিনি আরও বলেন, এদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা শ্রেণীকক্ষে প্রতিদিন যেন মাদকসহ বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দেন। যাতে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শিক্ষার্থীরা সঠিক পথে পরিচালিত হতে নির্দেশনা লাভ করতে পারে।

মন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি শীঘ্রই এই তিন জেলায় সফর করবেন উল্লেখ করে বলেন, এসব জেলার আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি উন্নয়ন কর্মকান্ড সঠিকভাবে সম্পাদনের জন্য সকল কর্মকর্তারা অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। মন্ত্রী বলেন, এসব জেলার বিভিন্ন দপ্তরে লোকবল সংকটসহ যেসব সমস্যা রয়েছে তা তুলে ধরে স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান এবং তিনি নিজে সমস্যা লাঘবে স্ব-স্ব কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ চালিয়ে যাবেন বলে জানান।

সভায় ভোলার জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, জেলা পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার ও ভোলা প্রেসক্লাব সভাপতি এডভোকেট নজরুল হক অনু বক্তব্য রাখেন। এছাড়াও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল, ঝালকাঠির জেলা প্রশাসক মমিন উদ্দিন, জেলা পুলিশ সুপার এবং জেলা পরিষদ প্রশাসক ও বরিশালের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার ও জেলা পরিষদ প্রশাসক বক্তব্য রাখেন। এছাড়া সভায় র‌্যাব, কোস্ট গার্ড, আনসার ব্যাটেলিয়ানসহ ৩ জেলার জেলা পর্যায়ের কর্মকর্তা এবং বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আহম্মদ সোহেল মনজুর এমপি বিভিন্ন বক্তার মাধ্যমে প্রাপ্ত সমস্যার সমাধান তুলে ধরেন। বিশেষ করে ভোলার জেলা প্রশাসক ডা: শামীম রহমান ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীরের বক্তব্যের প্রেক্ষিতে ভোলার বিষয়গুলো নিয়ে আলোকপাত করেন।

মন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি তার বক্তৃতায় ফ্যাস্টিট আমলে যারা নানা ধরনের অপকর্ম করেছেন এবং এখনও অপকর্ম করার ষড়যন্ত্র করে যাচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্যও জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:৩৬   ১৩৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
ইলিশের দাম আকাশছোঁয়া, উৎপাদনে টানা পতন
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা: সংসদে প্রধানমন্ত্রী
সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী পার্থ
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: স্পিকার
চাঁদাবাজ-সন্ত্রাসী, ঘুষখোরদের তালিকা তৈরির জন্য ডিসি-এসপিকে মন্ত্রীর নির্দেশ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর



আর্কাইভ