সৌদি আরবে ছাদ থেকে পড়ে চরফ্যাশনের যুবকের মৃত্যু

প্রচ্ছদ » আন্তর্জাতিক » সৌদি আরবে ছাদ থেকে পড়ে চরফ্যাশনের যুবকের মৃত্যু
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মেয়াজানপুর গ্রামের মো. ফিরোজ সৌদি আরবে কর্মরত অবস্থায় ছাদ থেকে পড়ে মারা গেছেন। তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শেষবারের মতো ছেলেকে দেখতে এবং নিজ গ্রামের মাটিতে দাফন করতে মরদেহ দেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে পরিবার।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০২০ সালের শেষের দিকে জীবিকার তাগিদে সৌদি আরবে যান মো. ফিরোজ। সেখানে তিনি কাজ করতেন। সম্প্রতি কর্মরত অবস্থায় ছাদ থেকে পড়ে তাঁর মৃত্যু হয় বলে পরিবারকে জানানো হয়েছে।

পরিবারের দাবি, সৌদি আরবে যাওয়ার পর ফিরোজ আকামা (রেসিডেন্সি পারমিট) করতে পারেননি। ফলে সৌদি আইনে তিনি অবৈধ অবস্থায় ছিলেন বলে পরিবার জানতে পারে। এ কারণে তাঁর মৃত্যুর পর মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

ফিরোজের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। প্রিয়জনকে হারানোর শোকের পাশাপাশি এখন তাদের একটাই চিন্তা-কীভাবে ফিরোজের মরদেহ দেশে ফিরিয়ে এনে শেষবারের মতো তাকে দেখা যাবে এবং পারিবারিক কবরস্থানে দাফন করা যাবে।

মৃত ফিরোজের বাবা আবুল বাসার সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়ে বলেন, “আমরা আর কিছু চাই না। আমার ছেলের লাশটা দেশে এনে পরিবারের কাছে দেওয়া হোক। আমরা শেষবারের মতো তাকে দেখতে চাই এবং দেশের মাটিতে দাফন করতে চাই।”

পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা কামনা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:২৬   ১১১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সৌদি আরবে ছাদ থেকে পড়ে চরফ্যাশনের যুবকের মৃত্যু
যুদ্ধবিরতি আলোচনা: তেহরানে কাতারের প্রতিনিধি দল
যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় সমঝোতা হয়নি: জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্র-ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে: রাশিয়া
যুদ্ধবিরতির ঘোষণার পর যা বললেন জাতিসংঘ মহাসচিব
খামেনির ‘চল্লিশা’র দিনে ইরানের রাজপথে নামবেন লাখো মানুষ
যে শর্তে হরমুজ প্রণালি খুলে দিল ইরান
যুদ্ধবিরতি মেনে নিল ইরান
যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়: নেতানিয়াহুর কার্যালয়
ইরানের ১০ দফা প্রস্তাবে ‘নীতিগত’ সম্মতি যুক্তরাষ্ট্রের



আর্কাইভ