
আজকের ভোলা রিপোর্ট।।
ভোলা বোরহানউদ্দিন সরকারি আব্দুল জাব্বার কলেজ এ ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা সভা, প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ২৫ আগস্ট (সোমবার) কলেজ মিলনায়তনে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মু. আনোয়ার-উল-ইসলাম-এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা দারুল হাবিব খানকাহ শরীফের খতিব মাওলানা মোঃ মাসুদ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন ভোলার পীর কুতুবুল এরশাদ হযরত মৌলভী সুফি হাবিবুর রহমান রাঃ এর নাতি আলহাজ্ব মো. মনিরুল ইসলাম। এ সময়ে উপস্থিত ছিলেন, প্রভাষক গোলাম মোস্তফা, প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক মোঃ আজিজুল ইসলাম, প্রভাষক মোস্তফা কামাল এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ রফিকুল ইসলাম প্রমূখ। এ সময় আরো উপস্থিত ছিলেন, অসংখ্য অভিভাবক মন্ডলী, ছাত্র-ছাত্রী এবং কলেজের অন্যান্য কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ।
সকাল দশটায় উদ্বোধনী কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর আলোচনায় বক্তারা হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্ম ও জীবন সম্পর্কে বিশদ আলোচনা করেন। প্রতিযোগীদের মধ্যে পবিত্র কোরআন তেলোয়াত হামদ-ই-খোদা, নাত-ই রাসুল, নবীর জন্ম ও জীবন সম্পর্কের রচনা এবং কুইজ প্রতিযোগিতা ও এর পুরস্কার বিতরণ করা হয়।
সবশেষে, দোয়া ও মিলাদ মোনাজাতের মধ্য দিয়ে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। উল্লেখ্য এই কলেজেই ভোলার পীর কুতুবুল এরশাদ হযরত মৌলভী সুফি হাবিবুর রহমান (রাঃ) প্রথম অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ সময়: ১:১৫:৪৫ ১৩৬ বার পঠিত