
স্টাফ রিপোর্টার।।
ভোলায় জেলা প্রশাসনন প্রশাসন ও ইসলামীক ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে ঈদে মিলাদুন্নবী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ড. শামিম রহমান
সঞ্চালনের দায়িত্ব ছিলেন এম মাকসুদুর রহমান ডিডি ইসলামীক ফাউন্ডেশন ভোলা জেলা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহ বেলাল হোসেন মোঃ রাজিব হোসেন,
অনিন্দ্য মন্ডল এডি এম মোঃ মামুন আল ফারুক মাওলানা তরিকুল ইসলাম তারেক সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা মামুনুর রশীদ সভাপতি জাতীয়তাবাদী ওলামা দল ভোলা জেলা মা-ও বেলাল হোসেন সভাপতি জাতীয় ইমাম সমিতি। সভাপতি তার বক্তব্যে বলেন নবীজীর জীবনী শুনে আবেগপ্রবণ হয়ে গেছি নবীজির আদর্শ শ্রেষ্ঠ আদর্শ প্রতিটি ক্ষেতে তার অনুসরণ করা আমাদের একান্ত প্রয়োজন এতে আমরা ইহকালীন পরকালীন শান্তিতে থাকতে পারবো।
এডি এম মোঃ মামুন আল ফারুক তার বক্তব্যে বলেন নবীজী এয়াতিম থেকে দেশের সফল রাষ্ট্রনায়ক হয়েছেন, তিনি বলেন আমি নবীজীকে নিয়ে অমুসলিম দের লেখিত বই পরে জানতে পারলাম নবীজি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি।
মা-ও তরিকুল ইসলাম তারেক বলেন নবীজী একজন সফল বাবা ছিলেন একজন শ্রেষ্ঠ স্বামী ছিলেন শ্রেষ্ঠ সেনা প্রধান ছিলেন শ্রেষ্ঠ নানা ছিলেন শ্রেষ্ঠ যুদ্ধা ছিলেন শ্রেষ্ঠ রাজনীতিবীদ ছিলেন তাই সর্বক্ষেত্রে তার আদর্শ গ্রহণ করা সকলের জন্য বাঞ্ছনীয়।
মাওলানা মামুন তার বক্তব্যে বলেন কাফেররাই নবীজীকে আল-আমীন উপাধী দিয়েছেন নবীজি আমানতদার ছিলেন মা-ও বেলায়েত তার বক্তব্যে বলেন সমাজ সেবার জন্য নবীজি ছোট কালেই হিলফুল ফুজুল নামের সংগঠন গঠন করেন
মাওঃ আবু ইউসুফের মুনাজাতের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২:৩৯:২২ ১৬৭ বার পঠিত