ভোলায় ১৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় ১৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
বুধবার, ২৬ আগস্ট ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার নদীপথে মাদকের ভয়াবহ চালান পাচারের চেষ্টা নস্যাৎ করে দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (২৬ আগস্ট) সকালে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে ৭ লাখ টাকা মূল্যের ১,৪০০ পিস ইয়াবাসহ মোছাঃ রুমি (২৪) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৮টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা ইলিশা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই নারীকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ টাকা।

আটককৃত আসামি মোছাঃ রুমি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার কালাবাইজাবুনিয়া লিচুবাগান গ্রামের মৃত কবির হুসেনের স্ত্রী এবং মৃত আঃ রহিমের মেয়ে। চট্টগ্রাম থেকে ইয়াবার এ বিশাল চালানটি ভোলায় সরবরাহ করার উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল বলে জানা গেছে।

অভিযান শেষে জব্দকৃত ইয়াবা ও গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড বেইস ভোলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, উপকূলীয় এলাকা ও নদীপথে মাদকের ভয়াবহ বিস্তার রোধে কোস্ট গার্ডের এমন জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯:২৫:৫৫   ১২০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলার বাপ্তায় ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ চুরি: সাড়ে ৩ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসা স্বামীর, স্বামী-স্ত্রী আটক
তজুমদ্দিনে মাদ্রাসার ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
ভোলায় স্বামী-স্ত্রীসহ চারজনকে পিটিয়ে গুরুতর আহত
বোরহানউদ্দিনে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩
দৌলতখানে সরকারি রাস্তা দখল করে বিএনপি নেত্রীর গাছ রোপণ, দুর্ভোগে ৪০ পরিবার
চরফ্যাশনের দুলারহাট ট্রলিং বোটসহ ১৪ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড
মনপুরায় স্বামী পরিত্যক্ত নারীকে মারধরের অভিযোগে যুবদল নেতা আটক
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে বেকারিকে জরিমানা
ভোলায় পাচারের সন্দেহে ২৯০ বস্তা সার আটক, গোডাউন সিলগালা



আর্কাইভ