
দৌলতখান প্রতিনিধি ॥
ভোলার দৌলতখানে আজাহার আলী মাধ্যমিক বিদ্যালয়ের আন্তঃশ্রেণি ফুটবল ফাইনাল প্রতিযোগিতা উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগষ্ট) বিদ্যালয়ের মাঠে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নৈপূন্য ও দৃষ্টিনন্দন খেলায় উপচেপড়া দর্শকদের মাতিয়ে তোলে। দর্শকদের মূহুর্মূহু হাততালি ও শিক্ষার্থীদের তুমুল উত্তেজনাপূর্ণ ফুটবল ফাইনাল খেলায় নবম শ্রেণি বিজয় লাভ করে।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আবদুল মতিন খান এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আকবর হোসেন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা আশরাফুল ইসলাম ফরিদ, দৌলতখান প্রেসক্লাবের সভাপতি জাকির আলম, দক্ষিণ জয়নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদ উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ তাহের এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২:১৩:৪৯ ১৮৮ বার পঠিত