ভোলায় স্বামীকে হত্যায় স্ত্রীর মৃত্যুদন্ড

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় স্বামীকে হত্যায় স্ত্রীর মৃত্যুদন্ড
বুধবার, ১৯ আগস্ট ২০২৬



---

ইব্রাহিম আকতার আকাশ ॥

ভোলার সদর উপজেলার আলীনগরে স্বামী ফরহাদ হোসেন টিটব মুন্সিকে কুপিয়ে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে পাতিলে রাখার আলোচিত মামলায় স্ত্রী নুরনাহার বেগমকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালত এ রায় ঘোষণা করেন। আলোচিত এ মামলার রায়কে ঘিরে ভোলাজুড়ে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মামলার নথি ও পূর্বের ঘটনার তথ্য অনুযায়ী, ২০২১ সালের ২৪ অক্টোবর ভোররাতে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের রুহিতা গ্রামের প-িতের পোল এলাকায় হত্যাকান্ডটি ঘটে। নিহত ফরহাদ হোসেন টিটব মুন্সি (৪৫) উত্তর দিঘলদী ইউনিয়নের বেলায়েত হোসেন মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগের রাতে টিটব তার দ্বিতীয় স্ত্রী নুরনাহার বেগমের বাড়িতে যান। সেখানে পারিবারিক কলহের একপর্যায়ে টিটব ঘুমিয়ে পড়লে নুরনাহার তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। পরে মরদেহের হাত-পা টুকরো করে একটি পাতিলে রাখা হয়।

পরদিন সকালে স্থানীয়রা নুরনাহারকে রক্তাক্ত দা হাতে ঘরের সামনে বসে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুরনাহারকে গ্রেপ্তার করে এবং মরদেহ উদ্ধার করে।

তৎকালীন পুলিশ জানিয়েছিল, নিহত টিটব মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ ও মারামারি হতো। পারিবারিক কলহের জেরে ক্ষিপ্ত হয়ে নুরনাহার এ হত্যাকান্ড ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল।

ঘটনার পর নৃশংস এ হত্যাকান্ড ভোলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার মামলাটির রায় ঘোষণা করেন আদালত। রায়ে স্ত্রী নুরনাহার বেগমকে মৃত্যুদন্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২:২০:৫৮   ১২৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


এনসিপিতে যুক্ত হয়ে শোকজের মুখে প্রাণিসম্পদ কর্মকর্তা
ভোলায় মা ইলিশ রক্ষায় কঠোর প্রশাসন: ৮ জেলের কারাদন্ড, লাখ লাখ মিটার জাল জব্দ
মনপুরায় শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম
দৌলতখানে মটরসাইকেল, অস্ত্র, নগদ টাকাসহ রাজিব গ্রেফতার
রাজাপুরে সরঞ্জাম ও নগদ টাকাসহ ৫ জুয়াড়ি আটক
সরকারি চাকরিতে থেকেই এনসিপির কমিটিতে পদ!
ইলিশায় চুরি, মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
ভোলায় ইলিশ নিষেধাজ্ঞার প্রথমদিনে আটক-৪, বিটুল পরিমান জাল জব্দ
বোরহানউদ্দিনে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, নীতিমালা অনুসরণের প্রশ্ন
লালমোহনে দলিল লেখকের মরদেহ উদ্ধার



আর্কাইভ