ভোলায় শহীদ সালাম মাধ্যমিক বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রচ্ছদ » খেলা » ভোলায় শহীদ সালাম মাধ্যমিক বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত
সোমবার, ১০ আগস্ট ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ সালাম মাধ্যমিক বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগষ্ট) বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় নবম শ্রেণিকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দশম শ্রেণি।

এর আগে প্রতিযোগিতার ফাইনাল খেলার উদ্বোধন করেন, উত্তর দিঘলদী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজ্জাকুল হায়দার মিলন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরল কুমার সরকারসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা।

---

আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। শেষ পর্যন্ত একটি গোলের ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে দশম শ্রেণির দল।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা।

এ সময় চ্যা¤িপয়ন দলের খেলোয়াড়রা বিজয়ের উচ্ছ্বাসে মেতে ওঠেন। টুর্নামেন্টে বিদ্যালয়ের মোট চারটি দল অংশগ্রহণ করে।

ফাইনাল খেলা উপভোগ করতে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:২৯:৩৫   ১৩৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


তজুমদ্দিনে স্পীকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন
ভোলায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের জেলা কার্যালয় উদ্বোধন
আজ ভোলায় আসবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
ভোলার কৃতী সন্তান ইফতির কাঁধে নেতৃত্ব, এনসিএলে শক্তিশালী দল গঠন বরিশালের
ভোলায় ১ম কমিউনিটি পুলিশিং অনূর্ধ্ব-২০ কাবাডি চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত
ট্রাইব্রেকারে এওয়াজপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন আমিনাবাদ
ভোলায় ১৫ দিনব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ শুরু
ভোলায় হেলিপ্যাড ক্লাব মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন আলগী স্পোর্টিং ক্লাব
দৌলতখানে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা



আর্কাইভ