চালুর ৮ মাসেই ভোলা গজনবি স্টেডিয়ামের বেহাল দশা, রক্ষণাবেক্ষণের অভাবে ক্রিকেট পিচ ব্যবহারের অনুপযোগী

প্রচ্ছদ » খেলা » চালুর ৮ মাসেই ভোলা গজনবি স্টেডিয়ামের বেহাল দশা, রক্ষণাবেক্ষণের অভাবে ক্রিকেট পিচ ব্যবহারের অনুপযোগী
শনিবার, ৮ আগস্ট ২০২৬



---

ছোটন সাহা ॥

ভোলায় অর্ধশতকোটি কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ণ করা ভোলা গজনবী স্টেডিয়াম। তবে এটি নির্মানে নি¤œমানের নির্মাণকাজের অভিযোগ উঠেছে। উদ্বোধনের ৮ মাস না পেরোতেই ভবন, গ্যালারি ও ক্রিকেট পিচের বিভিন্ন ত্রুটি দেখা দিয়েছে।

রক্ষনা বেক্ষনের অভাব আর টানা বর্ষণে ক্রিকেট পিচ এখন খেলার অনুপযোগী হয়ে পড়েছে, এতে ক্ষোভ আর অসন্তোশ বিরাজ করছে ক্রিকেটারদের।

জানা গেছে, একসময় জেলার ক্রীড়াঙ্গনের প্রাণকেন্দ্র ছিল ভোলা গজনবী স্টেডিয়াম। আধুনিকায়নের পর নতুন রূপ পাওয়ায় খেলোয়াড়দের মাঝে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। কিন্তু বর্তমানে এই স্টেডিয়ামের নির্মাণের মান নিয়ে উঠেছে গুরুতর অভিযোগ।

স্টেডিয়ামের বিভিন্ন ভবনে দেখা দিয়েছে ছোট ছোট ফাটল, ধ্বসে পড়ছে দ্বিতীয় এবং তৃতীয় তলার ভিআইপি গ্যালারির ৩টি গ্লাস। গ্যালারির বিভিন্ন অংশে ক্ষয়ের চিহ্ন স্পষ্ট। আর আউটডোরে টিনের চালার জীর্ন অবস্থা। তবে সবচেয়ে উদ্বেগের বিষয়, ক্রিকেট পিচের বেহাল অবস্থার কারণে নিয়মিত অনুশীলন প্রায় বন্ধ হয়ে গেছে।

খেলোয়াড় বেনুপাল ও নোমান বলেন, বৃষ্টির কারনে ক্রিকেট পিচ নষ্ট হয়ে গেছে। যদি এটি ঢেকে রাখা হতো তাহলে কিছুটা হলেও পিচটি সুরক্ষিত থাকতো। এমন মাঠে ক্রিকেট প্রাকটিস অনুপযোগীতা হয়ে পড়েছে।

কয়েকজন ক্রিকেটার বলেন, পিচ নস্ট হয়ে যাওয়ায় ক্রিকেট প্রাকটিস বন্ধ আছে, এটি রক্ষানাবেক্ষণ জরুরি।

এদিকে চলতি বছরেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হওয়া ভোলা গজনবী স্টেডিয়ামের করুন দশা নিয়ে ক্রীড়া সংগঠকদের ক্ষোভের যেন শেষ নেই। মানসম্মত পিচ না থাকায় প্রতিভাবান ক্রিকেটাররা পিছিয়ে পড়ছেন। গ্লাস ভেঙ্গে দুর্ঘটনার আশংকা করা হচ্ছে।

---

স্টেডিয়ামের কেয়ারটেকার আবুল হোসেন বলেন, হঠাৎ করেই ভিআইপি গ্যালারির কাচ ভেঙে যায়, আমরা অনেক আতংকে থাকি কখন কার গায়ে আবার এই কাচ ভেঙে পড়ে।

অন্যদিকে ক্রীড়া সংগঠকরা দ্রুত পিচ সংস্কার ও ত্রুটিপূর্ণ নির্মাণকাজের তদন্তের দাবী তোলে জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মুনতাছির আলম রবির চৌধুরী বলেন, যারা তখন দায়িত্ব ছিলো তারা পিচটি এবং গ্যালারি ঠিক মত বুজে নেননি। তাই এমন করুন দশা। তবে আমরা ক্রিকেট পিচটি রক্ষাদনাবেক্ষণ করবো।

তবে অভিযোগের বিষয়ে জেলা ক্রীড়া কর্মকর্তার সাপাতুল ইসলাম বলেন, স্টেডিয়ামের বিভিন্ন সমস্যা ইতোমধ্যে তাদের নজরে এসেছে। বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

এদিকে, জেলার ক্রীড়াবিদদের প্রত্যাশা, দ্রুত সংস্কার ও মানসম্মত অবকাঠামো নিশ্চিত করে ভোলা গজনবী স্টেডিয়ামকে আবারও খেলাধুলার উপযোগী করে তোলা হোক।

বাংলাদেশ সময়: ১:৪৩:৩৮   ১১৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


তজুমদ্দিনে স্পীকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন
ভোলায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের জেলা কার্যালয় উদ্বোধন
আজ ভোলায় আসবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
ভোলার কৃতী সন্তান ইফতির কাঁধে নেতৃত্ব, এনসিএলে শক্তিশালী দল গঠন বরিশালের
ভোলায় ১ম কমিউনিটি পুলিশিং অনূর্ধ্ব-২০ কাবাডি চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত
ট্রাইব্রেকারে এওয়াজপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন আমিনাবাদ
ভোলায় ১৫ দিনব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ শুরু
ভোলায় হেলিপ্যাড ক্লাব মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন আলগী স্পোর্টিং ক্লাব
দৌলতখানে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা



আর্কাইভ