তজুমদ্দিনে চাঁদপুর কামিল মাদ্রাসায় নানা আয়োজনে গণঅভ্যুত্থান দিবস পালিত

প্রচ্ছদ » তজুমদ্দিন » তজুমদ্দিনে চাঁদপুর কামিল মাদ্রাসায় নানা আয়োজনে গণঅভ্যুত্থান দিবস পালিত
বুধবার, ৫ আগস্ট ২০২৬



---

মোঃ জোবায়ের, তজুমদ্দিন ॥

ভোলার তজুমদ্দিনে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ‘গণঅভ্যুত্থান দিবস’ উদ্যাপন করেছে ঐতিহ্যবাহী চাঁদপুর কামিল মাদ্রাসা। দিবসটি উপলক্ষে মাদ্রাসায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

বুধবার (৫ই আগষ্ট) সকাল ১০:৩০ মিনিটে মাদ্রাসা মিলনায়তন কক্ষে আলোচনা সভা ও বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার বিভিন্ন বর্ষের ছাত্র /ছাত্রী ও শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।

উক্ত অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মাদ্রাসার অধ্যক্ষ কামাল মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আলহাজ্ব জাহিদুর রহমান মিরন, সহকারী অধ্যাপক মাওলানা নাছরুল্ল্যাহ।

বক্তারা বলেন, “গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসে এক অনন্য মাইলফলক। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন ও রক্তক্ষয়ী সংগ্রামের ফলেই স্বৈরাচারী শক্তির পতন ঘটে এবং দেশে নতুন গণতান্ত্রিক ধারার সূচনা হয়। তরুণ প্রজন্মকে এই ইতিহাস ধারণ করে দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ২০:০৭:৪১   ১২৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বৃদ্ধার কানের দুল ছিনতাই
তজুমদ্দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান
তজুমদ্দিনে মাদ্রাসার ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
তজুমদ্দিনে এক ইলিশের দাম ২২ হাজার টাকা!
তজুমদ্দিনে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ
চর মোজাম্মেলে জোয়ারের পানির চাপে ভাঙল রাস্তা, ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে পারাপার
২৮ অক্টোবরের হত্যাকান্ডের বিচার দাবিতে তজুমদ্দিনে জামায়াতের বিক্ষোভ মিছিল
তজুমদ্দিনে মৎস্য অভিযানে ২১ জেলে আটক
আ’লীগ লুটপাটকারী দল, ক্ষমতায় আসলে দেশের সম্পদ লুট করে বিদেশে পাহাড় গড়ে: স্পীকার মেজর হাফিজ
এশিয়া প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তজুমদ্দিনে মেজর হাফিজকে সংবর্ধনা



আর্কাইভ