সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে ভোলায় আলোচনা সভা

প্রচ্ছদ » জেলা » সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে ভোলায় আলোচনা সভা
সোমবার, ৩ আগস্ট ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধ ভোলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসাকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও মিডিয়া কর্মীদের এই আলোচনা সভা অংশ নেয়। আলোচনা সভায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান সভাপতিত্ব করেন।

এ সময় আলোচনা সভায় অংশ নেয় ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, ভোলা জেলা সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: বেলাল হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মো: শাহ আব্দুর রহিম নুরন্নবী, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন, ভোলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিটন, সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, সিনিয়র সাংবাদিক ওমর ফারুক, ইসলামী আন্দোলন ভোলা শাখার সেক্রেটারী মাওঃ তরিকুল ইসলাম, এলডিপি জেলা সভাপতি মোঃ বশির আহমেদ, এনসিপির জেলা আহ্বায়ক জিয়াউল হক, ভোলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ সোলাইমান, বাসস জেলা প্রতিনিধি আল আমীন শাহরিয়ার, আমার দেশ প্রতিনিধি ইউনুছ শরীফ, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শিমূল চৌধুরী, চ্যানেল২৪ এর জেলা প্রতিনিধি এইচ এম জাকির, মশিউর রহমান পিংকু, আফিুল ইসলাম রিয়াজসহ আরো অনেকেই বক্তব্য রাখেন।

এসময় বক্তরা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম এখন মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এখানে একটি ভুল বা যাচাইহীন তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য প্রচারের আগে সত্যতা যাচাই করা, গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকা এবং সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ইতিবাচক বিষয়গুলো তুলে ধরার ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বাংলাদেশ সময়: ১২:৪১:৩৬   ১৬৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


২০ লাখ মানুষের জন্য ২৫০ শয্যার হাসপাতাল, নেই আইসিইউ-ভেন্টিলেটর
তজুমদ্দিনে মাদ্রাসার ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
মনপুরা সরকারি ডিগ্রী কলেজে এইচএসসির ফলাফলে চরম বিপর্যয়, ১৫৮ পরীক্ষার্থীর ১২৮ জনই অকৃতকার্য
নিষেধাজ্ঞা শেষে ধরা পড়া ৯৫ শতাংশই ডিমওয়ালা ইলিশ, নেপথ্যে কী?
ভোলা হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈয়বুর রহমান ওএসডি
ভোলায় পাচারের সন্দেহে ২৯০ বস্তা সার আটক, গোডাউন সিলগালা
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ভোলায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সভা
ভোলা-বরিশাল সেতু দ্রুত নির্মাণের দাবিতে ঢাকায় ‘ভোলা সমিতি’র সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ৩৩ ইটভাটার ১৭টিই অবৈধ হুমকিতে বেড়িবাঁধ-কৃষি-জনস্বাস্থ্য
জেলে অসহায় দুস্তদের ৩৩ বস্তা সরকারি চাল বিএনপি নেতার হাতে জব্দ



আর্কাইভ