চরফ্যাশনে চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা কারাগারে

প্রচ্ছদ » আইন ও আদালত » চরফ্যাশনে চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা কারাগারে
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার চরফ্যাশনে চাঁদাবাজি, মারধর ও দোকানঘরে তালা ঝোলানোর অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি নেতা মোতাহার হোসেন আলমগীর মালতিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৯ জুলাই) বিকেলে আদালত পুলিশের পরিদর্শক সেখ মো. নাসীর উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে জেলা ও দায়রা জজ শরীফ এ এম রেজা জাকের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মোতাহার হোসেন আলমগীর মালতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চরফ্যাশন পৌরসভার গ্লাস ব্যবসায়ী মো. ছালামের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। না দেওয়ায় তাঁকে মারধর এবং তাঁর দোকানঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ছালাম বাদী হয়ে মোতাহার হোসেন আলমগীর মালতিয়া ও তাঁর দুই ছেলে আরাফাত হোসেন এবং ফাহাদ হোসেনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। পরে আসামিরা উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।

পুলিশ পরিদর্শক সেখ মো. নাসীর উদ্দিন বলেন, জামিনের মেয়াদ শেষে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন আবেদন করেন আসামিরা। আদালত আজ মোতাহার হোসেন আলমগীর মালতিয়ার আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী মো. ছালাম বলেন, ‘ক্ষমতার প্রভাব খাটিয়ে আমার দোকানে তালা ঝুলিয়ে আমাকে মারধর করা হয়েছিল। থানায় বিচার না পেয়ে আদালতের আশ্রয় নিয়েছিলাম। আদালতের রায়ে আমি ন্যায়বিচারের আশা ফিরে পেয়েছি।’

বাংলাদেশ সময়: ১:১৮:৪৯   ১৯৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন ও আদালত’র আরও খবর


ভোলায় গ্রাম আদালত কার্যক্রম বিষয়ে সচেতনতামূলক কর্মশালা
আলীনগরে চাঁদা দাবি ও মারধরের মামলায় ইউপি সদস্য মাকসুদসহ ৪ ভাই কারাগারে
ভোলায় গণপিটুনিতে আসিফ নিহতের ঘটনায় হত্যা মামলা, আসামি ১১ জন
চরফ্যাশন জেলা লিগ্যাল এইড অফিসে বিশেষ মিডিয়েটর হিসেবে প্যানেলভুক্ত হলেন আইনজীবী হারুন অর রশিদ
চরফ্যাশন আইনজীবী সমিতির এডভোকেট আলী হিরন এপিপি পদ ৬ মাসের জন্য স্থগিত
ভোলায় বাধ্যতামূলক মধ্যস্থতায় নতুন দৃষ্টান্ত
পশ্চিম ইলিশায় স্কুলের মাঠের জমি নিয়ে সালিশে সংঘর্ষ, সুপ্রিম কোর্টের আইনজীবীসহ আহত ৭
দোকান থেকে ডেকে নিয়ে কিশোরকে হত্যা, দুজনের যাবজ্জীবন
দৌলতখানে ফের আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর উত্তোলনের চেষ্টা
ভোলার মেঘনা থেকে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল



আর্কাইভ