ভোলায় জাল টাকা রাখার দায়ে নারীর ১০ বছরের সশ্রম কারাদন্ড

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় জাল টাকা রাখার দায়ে নারীর ১০ বছরের সশ্রম কারাদন্ড
বুধবার, ২৯ জুলাই ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় জাল টাকা রাখার দায়ে সাহিদা বেগম (৪৫) নামে এক নারীকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদ- করা হয়েছে। অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে। মঙ্গলবার (২৮ জুলাই) ভোলার স্পেশাল ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এ.এস.এম. তারিক শামস এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৫ মে দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সাহিদা বেগমকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০০ টাকা মূল্যমানের ১৮টি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নোটগুলোর মধ্যে একই সিরিজের ১১টি এবং অপর একটি সিরিজের ৭টি নোট ছিল।

এ ঘটনায় বোরহানউদ্দিন থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) অশোক কুমার বর্মন বাদী হয়ে ওই দিনই বোরহানউদ্দিন থানায় মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালতে প্রমাণিত হলে বিচারক ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(ই) ধারা অনুযায়ী আসামিকে ১০ বছরের সশ্রম কারাদ- এবং ৫ হাজার টাকা অর্থদ- প্রদান করেন।

দ-প্রাপ্ত সাহিদা বেগম ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার স্বামীর নাম মো. জাহাঙ্গীর হোসেন।

বাংলাদেশ সময়: ১:৪৯:২৯   ১৭৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


বোরহানউদ্দিনে জেলেদের ওপর সন্ত্রাসী হামলা: নগদ টাকা ও জাল লুট, বোট ভাংচুরের অভিযোগ
ভোলায় সাংবাদিকের বাসায় ফের চুরি: আলমারি-ওয়ারড্রব ভেঙে সাড়ে ৩ ভরি স্বর্ণ, নগদ ২২ হাজার টাকা ও মোবাইল চুরি
দৌলতখানে পুকুর থেকে মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
মনপুরায় ইউপি মেম্বারকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার-২
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার: নগদ টাকা উদ্ধার
ভোলা পৌরসভায় ৪১ লাখ টাকা অনিয়মের অভিযোগ, ডেঙ্গু আতঙ্কে পৌরবাসী
ভোলায় ২৫ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
ভূমিদস্যু ও চাঁদাবাজদের উৎপাত বন্ধের দাবি বোরহানউদ্দিনে কৃষকের অধিকার আদায়ে কৃষক সমাবেশ ও বিক্ষোভ
মনপুরায় ইউপি মেম্বারকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিল দুর্বৃত্তরা
বোরহানউদ্দিনে দীর্ঘ ১৭ বছর পর ঘর তুলতে গিয়ে বাধা, বিপাকে ভুক্তভোগী পরিবার



আর্কাইভ