বোরহানউদ্দিনে ডাকাত দলের সর্দার নুরে আলম গ্রেপ্তার

প্রচ্ছদ » অপরাধ » বোরহানউদ্দিনে ডাকাত দলের সর্দার নুরে আলম গ্রেপ্তার
বুধবার, ২৯ জুলাই ২০২৬



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি ডাকাত দলের সর্দার মো. নুরে আলমকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার কাচিয়া ইউনিয়নের চকডোষ গ্রামের ৮নম্বর ওয়ার্ডের সরকারি আবাসন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার নুরে আলম কাচিয়া ইউনিয়নের ফুলকাচিয়া গ্রামের ৬নম্বর ওয়ার্ডের মৃত আবুল কালাম মাঝির ছেলে।

পুলিশ জানায়, গত বছরের ৩১ ডিসেম্বর ভোরে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের চকঢোষ গ্রামের ৮নম্বর ওয়ার্ডে মো. জালাল আহম্মেদের (৭৩) বাড়িতে ৫-৭ জন ডাকাত স্বর্ণালংকারসহ নগদ ৩ লাখ ১৭ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়। ওই ডাকাতির ঘটনায় পরদিন ৩১ ডিসেম্বর বোরহানউদ্দিন থানায় মামলা হয়। বোরহানউদ্দিন থানা পুলিশ গত ২৬ ফেব্রুয়ারি উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের পদ্মমনসা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাত দলের অন্যতম সদস্য মো. আরিফ (২২) ও মো. রহিমকে (২২) গ্রেপ্তার করে। তাঁরা ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির প্রেক্ষিতে ডাকাতির ঘটনার মূল পরিকল্পনা ও নেতৃত্বদানকারী মো. নুরে আলমকে এবার গ্রেপ্তার করা হয়েছে।

ডাকাতি মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহা জানান, গ্রেপ্তার আসামি মো. নুরে আলমকে ভোলার আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১:৪৭:৩৮   ১৯৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলার বাপ্তায় ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ চুরি: সাড়ে ৩ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসা স্বামীর, স্বামী-স্ত্রী আটক
তজুমদ্দিনে মাদ্রাসার ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
ভোলায় স্বামী-স্ত্রীসহ চারজনকে পিটিয়ে গুরুতর আহত
বোরহানউদ্দিনে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩
দৌলতখানে সরকারি রাস্তা দখল করে বিএনপি নেত্রীর গাছ রোপণ, দুর্ভোগে ৪০ পরিবার
চরফ্যাশনের দুলারহাট ট্রলিং বোটসহ ১৪ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড
মনপুরায় স্বামী পরিত্যক্ত নারীকে মারধরের অভিযোগে যুবদল নেতা আটক
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে বেকারিকে জরিমানা
ভোলায় পাচারের সন্দেহে ২৯০ বস্তা সার আটক, গোডাউন সিলগালা



আর্কাইভ