ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ৫ বছরেও চালু হয়নি আইসিইউ সেবা

প্রচ্ছদ » জেলা » ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ৫ বছরেও চালু হয়নি আইসিইউ সেবা
রবিবার, ১৯ জুলাই ২০২৬



---

ছোটন সাহা ॥

ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ৫ বছরেও চালু হয়নি আইসিইউ সেবা। জরুরি রোগীর চিকিৎসা সেবা দিতে ৬টি বেড থাকলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল সংকটে তা চালু করা সম্ভব হয়নি। এরফলে উন্নত চিকিৎসার জন্য জরুরি রোগীদের রেফার করা হয় ঢাকা-বরিশাল। আর স্টোক, হার্ডঅ্যাটাকসহ কিটিক্যাল রোগীদদের সেবা নেই হাসপাতালে।

ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আধুনিক ভবন আছে তবে নেই উন্নত সেবা। ফলে রোগীদের ভোগান্তির যেন শেষ নেই।

তবে এ হাসপাতালে ২০২১ সালে স্থাপন করা হয় আইসিইউ ইউনিট। তবে নির্মাণ ও যন্ত্রপাতি স্থাপনের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চালু হয়নি, সেটি বছরেও বছর তালাবদ্ধ থাকায় কোটি টাকার যন্ত্রপাতি নষ্টের উপক্রম। ফলে সংকটাপন্ন রোগীদের চিকিৎসার জন্য এখনো পাঠানো হচ্ছে ঢাকা কিংবা বরিশালে।

রোগীর স্বজনদের অভিযোগ, জরুরি রোগী ভর্তি করা হলেই রেফার করা হয় ঢাকা বরিশাল। আর্থিকভাবে দুর্বল পরিবারগুলো চরম ভোগান্তি পড়েন। টাকা অভাবে অনেকেই চিকিৎসা করাতে পারেন না। তবে ভোলাতে উন্নত সেবা থাকলে দরিদ্র রোগীরা উপকৃত হবে।

এদিকে, প্রয়োজনীয় জনবল, বিশেষজ্ঞ চিকিৎসক এবং কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির অভাবে চালু করা যাচ্ছে না আইসিইউ সেবা। এতে স্ট্রোক, হার্ট অ্যাটাক ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত রোগীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। অনেক সময় পথেই মারা যায় রোগী।

এলাকাবাসির অভিযোগ, যোগাযোগ ব্যবস্থার অপ্রুলতা আর ভোলা হাসপাতালে আইসিইউ সুবিধা না থাকায় অনেক ক্ষেত্রেই রোগীকে ঢাকা কিংবা বরিশাল নেয়ার পথে মারা যায়, যা রোগীদের শঙ্কার কারণ।

এমন বাস্তবতায় শুধু রোগীর স্বজন নয়, নার্স ও চিকিৎসকদের বিরম্বনার যেন শোষ নেই।

হাসপাতালের নার্স ও চিকিৎসক জানান, ২৫০ শয্যার হাসপাতালে আইসিইউ না থাকায় ঝুঁকি এড়াতে রোগীদের রেফার করতে হয়। তবে আইসিইউ সেবাটি চালু থাকলে রোগীদের প্রয়োজনীয় সেবা দেয়া যাবে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ তৈয়বুর রহমান জানান, জনবল ও প্রয়োজনীয় সরঞ্জাম পেলেই আইসিইউ চালুর উদ্যোগ নেওয়া হবে। আমরা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

এদিকে জেলার একমাত্র বড় সরকারি হাসপাতালে আইসিইউ সেবা চালুর অপেক্ষায় হাজারো মানুষ। দ্রুত এ সেবা চালুর দাবি জানিয়েছেন রোগী ও তাদের স্বজনরা।

বাংলাদেশ সময়: ১:০০:০৭   ১৮৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


২০ লাখ মানুষের জন্য ২৫০ শয্যার হাসপাতাল, নেই আইসিইউ-ভেন্টিলেটর
তজুমদ্দিনে মাদ্রাসার ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
মনপুরা সরকারি ডিগ্রী কলেজে এইচএসসির ফলাফলে চরম বিপর্যয়, ১৫৮ পরীক্ষার্থীর ১২৮ জনই অকৃতকার্য
নিষেধাজ্ঞা শেষে ধরা পড়া ৯৫ শতাংশই ডিমওয়ালা ইলিশ, নেপথ্যে কী?
ভোলা হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈয়বুর রহমান ওএসডি
ভোলায় পাচারের সন্দেহে ২৯০ বস্তা সার আটক, গোডাউন সিলগালা
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ভোলায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সভা
ভোলা-বরিশাল সেতু দ্রুত নির্মাণের দাবিতে ঢাকায় ‘ভোলা সমিতি’র সভা অনুষ্ঠিত
চরফ্যাশনে ৩৩ ইটভাটার ১৭টিই অবৈধ হুমকিতে বেড়িবাঁধ-কৃষি-জনস্বাস্থ্য
জেলে অসহায় দুস্তদের ৩৩ বস্তা সরকারি চাল বিএনপি নেতার হাতে জব্দ



আর্কাইভ